চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারিনের প্রথম ড্রেসিং টেবিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ন ২৫, জুন ২০১৭
বিনোদন
A A
তারিন রহমান। মডেল ও অভিনেত্রী। অভিনয় করেছেন চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাওয়া ‘ড্রেসিং টেবিল’ নামের একটি চলচ্চিত্রে।

‘ড্রেসিং টেবিল’ ছবিতে একটি দৃশ্যে তারিন রহমান

তারিন রহমান। মডেল ও অভিনেত্রী। অভিনয় করেছেন চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাওয়া ‘ড্রেসিং টেবিল’ নামের একটি চলচ্চিত্রে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, সম্পাদনা ও পরিচালনা করেছেন আবু সাইয়ীদ।

তারিন বলেন, এটা আমার প্রথম ছবি। এমনিতেই একটু ভাবনায় ছিলাম কেমন করব। কিভাবে করব। কিন্তু পরিচালক আমাকে খুব সুন্দর করে দৃশ্য বুঝিয়ে দেয়াতে শেষ পর্যন্ত পেরেছি।

তিনি আরও বলেন, এধরণের ছবি আমার খুব পছন্দ। প্রথমে একটু জড়তা ছিল কিন্তু গল্পে ঢোকার সঙ্গে সঙ্গে সে জড়তা কেটে গেছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। বাকিটা নির্ভর করবে দর্শকের উপর। দর্শক আমাকে গ্রহণ করলে পরে এধরণের ছবিতে অভিনয় করতে চাই।

ঈদের দিন বিকেল ২ টা৩০ মিনিটে প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। তারিন রহমান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ, তাসকিন সুমি, আরমান পারভেজ মুরাদ, ইফফাত তৃষা, তানিয়া রহমান, নাদিয়া নদী প্রমুখ।

কাহিনী সংক্ষেপ: শিলা ও রুহুল বাসায় কোন ড্রেসিং টেবিল নেই। একদিন পুরাতন একটি ড্রেসিং টেবিল কিনে আনে রুহুল। পরদিন সকালে ড্রেসিং টেবিলটি পরিষ্কার করতে গিয়ে একটি ড্রয়ারের ভেতর একটি পুরাতন ডায়েরী পায় শিলা। এই ডায়েরীটা এক রাতে পড়া শুরু করে দেয়। ২/৩ পৃষ্ঠার মধ্যে এমন কিছু পায় শিলা যে, সে সারারাত জেগে ডায়েরীটা পড়ে শেষ করে। পড়া শেষে সে ধীরে গিয়ে দাড়ায় ড্রেসিং টেবিলের সামনে। আয়নায় নিজেকে দেখে নেয়, চিনে নেয় নিজেকে। শুরু হয় তার জীবনে নতুন এক অধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ানডে বিশ্বকাপের আগে দলে বড় পরিবর্তন চায় না বিসিবি

এপ্রিল ১১, ২০২৬

সেন্টার ফর সিটিজেনস রাইটস-সিসিআরের আহ্বায়ক কমিটি গঠন

এপ্রিল ১১, ২০২৬

সাকিবের ফেরা নিয়ে যে বার্তা প্রধান নির্বাচকের

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে: রিজভী

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT