চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা দোজখের আগুনে জ্বলবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ন ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে।  জাফর ইকবালকে ছুরি মারা হয়েছে। তার উপর যারা আঘাত করলো তারা কারা?

‘আমরা এদেশকে জঙ্গিবাদমুক্ত মাদকমুক্ত করতে চাই।  যারা এসব ঘটনা ঘটায় তারা ধর্মান্ধ হয়ে গেছে। তারা মনে করে তারা বেহেশতে যাবে। না তারা দোজখের আগুনে জ্বলবে। তারা অন্ধত্বে ভুগে যাচ্ছে কেন?’

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমরা বলেছি দেশে কোনো রকম জঙ্গিবাদ চলতে দিবো না। আমি শিক্ষক-অভিভাবক সবাইকে আহ্বান জানায় মাদক ও জঙ্গিবাদ থেকে সন্তানকে মুক্ত রাখতে হবে। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

‘সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেসব জানতে হবে। সন্তান কোনো ধরনের সমস্যায় পড়লে সে যেন বাবা-মাকে সব বলতে পারে সেদিকে নজর রাখতে হবে। বাবা মাকে সহনশীল হতে হবে।  এত মেধাবী ছেলেমেয়ে তারা যেন বিপথে না যায় সেদিকে দেখতে হবে।’

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক মেধাবী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের নতুন প্রজন্ম অনেক বেশি মেধাবী। তারা অনেক সুযোগ সুবিধাও পাচ্ছে।  আর পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এখন যতটা প্রযুক্তি পাচ্ছে জনগণ ততটা সুবিধাতো আমরা পাইনি।  এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

Reneta

শনিবার নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

ওই হামলার ঘটনায় ফয়জুল নামের এক যুবককে হাতেনাতে আটক করে উপস্থিত শিক্ষার্থীরা।

২০১৬ সালের অক্টোবরে জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকির পর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই দম্পতি।

আগের বছর ২০১৫ সালে শাবিপ্রবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে সস্ত্রীক সক্রিয় ছিলেন তিনি।সেসময় তার স্ত্রীসহ অন্য শিক্ষকরা ছাত্রলীগের হামলার শিকার হন।

Jui  Banner Campaign
ট্যাগ: ড. মুহাম্মদ জাফর ইকবালপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT