চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারার মেলায় ‘উঁকিঝুঁকি’ দিলেন ধ্রুব গুহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

ধ্রুব গুহ’র নতুন গান ‘তোমার উঁকিঝুঁকি’। এ গান প্রকাশের আগেই নতুন করে আলোচনায় আসেন ধ্রুব। কারণ গানে ছিল দু বাংলার শিল্পীর সেতুবন্ধন।  মডেল হয়েছেন ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং ভারতের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন। এই খবরটি জানাজানি হওয়ার পর শ্রোতা মহলে নানা জল্পনা-কল্পনা চলে, কবে প্রকাশিত হবে এই গানটি।

অবশেষে জমকালো আয়োজনেই প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র বহু প্রতীক্ষিত গান ‘তোমার উঁকিঝুঁকি’। তারিক তুহিনের কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন আর সংগীতায়োজনে ছিলেন তরিক। গানটির ভিডিও নির্মাণ করেছেন কলকাতার টিভিওয়ালা মিডিয়া’র অরিত্র কর্মকার।

গেল শুক্রবার রাজধানীর অভিজাত একটি হোটেলে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ‘তোমার উঁকিঝুঁকি’ গানের ভিডিও উন্মুক্ত হয়। এটি প্রকাশ করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অপূর্বসহ গান সংশ্লিষ্ট সবাই। ছিলেন টিভিওয়ালা মিডিয়ার অমিত গাঙ্গুলি ও সৌভিক দাসগুপ্ত। পাশাপাশি এই প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীকে শুভশীষ জানাতে উপস্থিত ছিলেন শিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, টিভি উপস্থাপকসহ মিডিয়া অঙ্গনের অনেকেই।

সেখানে বসে তারা মেলা। ছিলেন আরিফুল ইসলাম মিঠু, আসিফ আকবর, আনজাম মাসুদ, ইথুন বাবু, আহমেদ রিজভী, ডলি সায়ন্তনী, আখিঁ আলমগীর, নাজির মাহমুদ, মারজুক রাসেল, তরুণ মুন্সী, সোহেল মেহেদী, জুয়েল মোর্শেদ, বেলাল খান, লুৎফর হাসান, অপু, ইমরান, পড়শী, পূজা, প্রতীক হাসান, কোনাল, শান, তানজিব সারোয়ার, কর্ণিয়া, শাহরিয়ার রাফাত, সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পুসহ আরও অনেকের।

সেখানে ধ্রুব গুহ বলেন, বাংলা গানকে দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় করতেই আমি আমার এই গানে অভিনেতা অপুর্বর সঙ্গে ভারতের রাইমা সেনকে নিয়েছি। যাতে ওপার বাংলায় আমাদের গানের শ্রোতা তৈরি হয়। অপূর্ব এবং রাইমা সেনের অভিনয় যে কারো হৃদয় ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। আর আমি কণ্ঠ কতটা দরদ ঢেলেছি তা আমার শ্রোতা-দর্শকদের বিচারের অপেক্ষায় রইলাম।

Reneta

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও দেখার পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

https://www.youtube.com/watch?v=m2yUtl5EEik

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধ্রুব গুহধ্রুব মিউজিক স্টেশনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন

মে ১৩, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৩, ২০২৬

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT