চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা ফুটবলারদের রিয়ালে না যেতে বোঝাচ্ছেন রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে চ্যাম্পিয়ন্স লিগের ময়দানে সাবেক ক্লাবের মতো সাফল্য পাননি তিনি। যেখানে রিয়াল প্রায় অদম্য। যদিও শেষ মৌসুমে জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা।

সামনের আসরে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যাতে ভালো করতে না পারে এবং জুভেন্টাস যেন ভালো করে সেজন্য নিজেই মাঠে নেমেছেন রোনালদো। তরুণ ফুটবলারদের রীতিমতো রিয়ালে না যেতে উৎসাহিত করছেন তিনি।

রোনালদো যাদের বোঝাচ্ছেন তাদের মধ্যে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা, আয়াক্সের ম্যাথিয়াস ডি লিট এবং বেনফিকার জোয়াও ফেলিক্স। এই তিনজনকেই তুরিনে নিতে আসরে নেমেছেন রোনালদো।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দারিও গোল জানাচ্ছে, কোনো তরুণ তারকা যাতে রিয়ালের গিয়ে জিনেদিন জিদানের হাত শক্ত করতে না পারে সেটা নিশ্চিত করতে চাইছেন রোনালদো। যাদের প্রতি রিয়ালের আগ্রহ আছে সেইসব খেলোয়াড়দের রিয়ালের পরিবর্তে জুভেন্টাসে যোগ দেয়ার পরামর্শ দিচ্ছেন সিআর সেভেন।

চলতি মাসেই নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। ওই ম্যাচ শেষে নেদারল্যান্ডস দল যখন হতাশায় আচ্ছন্ন, ঠিক তখনই আয়াক্স তারকা ডি লিটকে জুভেন্টাসে যোগ দেয়ার প্রস্তাব দেন সিআর সেভেন। যা নিয়ে অনেক আলোচনাও হয়।

তখন টিভি ফুটেজে দেখায়, ম্যাচ শেষেই ডি লিটের সঙ্গে একটু সময় নিয়ে কিছু বলছেন রোনালদো। পরে ডাচ তারকা নিশ্চিত করেন, তাকে জুভেন্টাসে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

Reneta

ডাচ টিভি চ্যানেল ‘নোস’কে ডি লিট বলেছিলেন, ‘আমি প্রথমে কিছু বুঝিনি। যখন বুঝলাম, তখন ছোটখাট একটু ধাক্কা খেয়ে হেসে ফেলি। তবে আমি কিছুই বলিনি।’

পগবার প্রতি প্রকাশ্যেই ভালোবাসার কথা জানিয়েছেন জিদান। আর রিয়ালের প্রতি আগ্রহের কথা জানিয়েছেন পগবাও। ডি লিটের সঙ্গে বেশি নাম জড়িয়েছিল বার্সেলোনার। সেই সঙ্গে ডাচ তারকার জন্য মুখিয়ে আছে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ।

তবে এই আলোচনার মধ্যে শোনা যাচ্ছে, ডি লিট একরকম চুক্তি করে ফেলেছেন জুভদের সঙ্গে। আর ফেলিক্স অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। ম্যানইউ ছাড়তে চাইলেও পগবার বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসরিয়ালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT