ফাহমিদা নবী, সংগীতশিল্পী
২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের গানের শুটিংয়ে গিয়েছিলাম…চরিদিকে এত ময়লা ছিল, গান গাইতে পারছিলাম না…বিবেক সায় দিচ্ছিল না…
সেই বীরদের স্তম্ভের সামনে সবাই স্যান্ডেল পায়ে সিঁড়িতে বসে বাদাম খাচ্ছিল… খোসা ফেলছিল… কষ্ট হচ্ছিল….।
কাগজের টিস্যু ছুড়ে ফেলছিল…. সেই সময় আর পারছিলাম না গানটার চিত্রধারনের জন্য কাজ করতে…! পরে ঝাড়ু কিনে এনে ঝাড়ু দিতে গিয়ে দেখি একদল কোরিয়ান নাগরিক এসে আমাদের সাথে ঝাড়ু দেওয়া শুরু করল…! তারপর গানেরশুটিং শুরু করি…।
আমাদের স্মৃতির মিনার এখন পরিস্কার থাকে…? সবসময়…? নাকি এখনো বাদামের খোসা ছড়ানো চারপাশ….?









