বিনোদন

দক্ষিণী ছবির জন্য অমিতাভ চাইলেন ২৪ কোটি টাকা!

বাংলাদেশি তারকারা ছবি, পুরুষ ও মহিলাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি তারকা, পুরুষ ও মহিলাদের ছবি, বিভিন্ন পোজে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে নিয়ে বিগ বাজেটের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘মহন্তি’ খ্যাত দক্ষিণী নির্মাতা নাগ অশ্বিন। যেখানে প্রভাস ও দীপিকা ছাড়াও চমক হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

বলিউড হাঙ্গামা বলছে, দক্ষিণী এই ছবিতে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে অমিতাভ চাইছেন ২১ কোটি রুপি! যা বাংলাদেশের মুদ্রায় ২৪ কোটি টাকার বেশি!

বিগবির জন্য এটা নতুন কোন বিষয় নয়। এর আগেও তাকে দক্ষিণী সিনেমাতে কাজ করার জন্য একটি প্রিমিয়াম রেট নিতে দেখা গেছে। সিনেমাতে তার ভূমিকা কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মতোই গুরুত্বপূর্ণ হবে বলেও জানা গেছে।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালে ছবিটি মুক্তি পেতে পারে, আর শুটিং শুরু হতে পারে আগামী বছরে। আসন্ন ছবির গল্প মূলত কাল্পনিক তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে এবং এটি সায়েন্স ফিকশন থ্রিলার হতে যাচ্ছে!

বিষয়:অমিতাভ বচ্চন তামিল তেলেগু দক্ষিণী ছবি দীপিকা দীপিকা পাড়ুকোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…