চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিলনাড়ু ক্রিকেটের সর্বেসর্বা হলেন শ্রীনিবাসন-কন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের প্রশাসনিক বিষয়ে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) প্রধান হয়েছেন রুপা গুরুনাথ। তার আরেক পরিচয়, তিনি আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক বিতর্কিত প্রধান এন শ্রীনিবাসনের কন্যা।

ক্রিকেট প্রশাসন তো বটেই, টিএনসিএর কোনো প্রকার সদস্যও ছিলেন না রুপা। ক্রিকেটে না থাকলেও পিতার প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টের পরিচালকের পদ সামলানোর অভিজ্ঞতা আছে তার। এই প্রতিষ্ঠানটি আবার আইপিএল দল চেন্নাই সুপার কিংসের কর্ণধার।

অ্যাসোসিয়েশনের সর্বসম্মতিক্রমে টিএনসিএর প্রধান নির্বাচিত হয়েছেন রুপা। একইদিনে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হয়েছেন সাবেক বোর্ড কর্মকর্তা নিরঞ্জন সাহার ছেলে ও রাজ্য ক্রিকেটের সাবেক অধিনায়ক জয়দেব সাহা।

বিতর্কিত পিতার পাশাপাশি রুপার স্বামীকে নিয়েও আছে সমালোচনা। তার স্বামী গুরুনাথ মায়েপ্পনকে আইপিএলে ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। আর শ্রীনিবাসনকে নিয়ে তো বিতর্ক অসীম। আইসিসির প্রধানের দায়িত্বে থাকা অবস্থায় তিন মোড়ল নীতির উদ্ভব হয়েছিল এই শ্রীনির হাত ধরেই।

নানা কাণ্ডে বিতর্কিত শ্রীনিবাসনকে শেষ পর্যন্ত বোর্ড ও রাজ্য ক্রিকেটের পদ থেকে সরিয়ে দেয় হাইকোর্ট। বিসিসিআইয়ের নতুন সংবিধান অনুযায়ী বয়স সত্তরের বেশি হওয়ায় কোনো পদে নির্বাচনও করতে পারবেন না তিনি। তবে তার স্বজনদের কিংবা নিকট আত্মীয়দের ক্ষেত্রে অবশ্য এমন বিধি নিষেধ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন শ্রীনিবাসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT