চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-স্বস্তির শুরুতে দুই ‘দুর্ভাগ্যে’র আউট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কিছুদিন সমালোচনার মধ্যে ছিলেন তামিম ইকবাল। টি-টুয়েন্টি, ওয়ানডেতে টেস্টের মতো ব্যাটিং করার কারণে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটেই সমালোচনার জবাব দিচ্ছেন বাঁহাতি ওপেনার। বলের চেয়ে রানের সংখ্যা বেশি রেখে তুলে নিয়েছেন ফিফটি।

তামিমে স্বস্তির শুরুতে অবশ্য দুটি রান আউটের হতাশা আছে। গত ম্যাচের অপরাজিত সেঞ্চুরিয়ান লিটন দাস ও দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন।

বাংলাদেশ-১১০/২ (২০)

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। উদ্বোধনীতে ৩৮ তুলে দলপতির আস্থার প্রতিদান দিচ্ছিলেন তামিম-লিটন।

তাতে ছন্দপতন লিটনের দুর্ভাগ্যজনক রান আউটে। তামিমের সোজা ব্যাটে খেলা বল বোলার কার্ল মুম্বা ফলো থ্রুতে ধরতে চেষ্টা করলে তার হাতে লেগে দিক পাল্টে এলোমেলো করে দেয় ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প। অনেকটা বেরিয়ে আসা লিটন আর ফিরতে পারেননি। ১৪ বলে ৯ রানে থামতে হয় তাকে।

পরের আউটটিও দুর্ভাগ্যজনক। শান্তকে রান আউটে ফিরতে হয় তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। মাধেভেরের বল ফাইন লেগে ঠেলে রান নিতে চেষ্টা করেননি শান্ত, কিন্তু তামিম ছুটে পৌঁছে যান ব্যাটিং প্রান্তে। প্রায় অসম্ভব রানকে রানে পরিণত করার তাড়াহুড়ো করেন তামিম, মাশুল গুণে সাজঘরের পথ ধরতে হয় শান্তকে। ১০ বলে ৬ রানে থামে তরুণ বাঁহাতির পথচলা।

Reneta

খানিক পরেই ফিফটি তুলে নেন তামিম। ৪২ বলে ৫০ ছুঁয়েছেন। যার মাঝে ৪০ এসেছে ১০ চারে। মুশফিকুর রহিমকে সঙ্গী করে দলীয় সংগ্রহ একশোর ওপারে টেনে নিয়েছেন ২০ ওভারের মধ্যেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটটিম টাইগার্সতামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজবিসিবিমাশরাফীমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

মে ১৬, ২০২৬

চেলসিকে হারিয়ে রেকর্ড অষ্টম এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT