স্পোর্টস

তামিম-সাকিবের মাইলফলকের ম্যাচে একাদশে নাসির

বিশ্বকাপ ক্রিকেটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই খেলোয়াড়ের হাসিমুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ক্রিকেটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই খেলোয়াড়ের হাসিমুখ, একটি ট্রফি হাতে নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাতভর ভারী বৃষ্টির পর সকাল নিয়ে শঙ্কা ছিল। রোববারের সেই সকাল হাসছে। সময়মত হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের টসও। তাতে হাসি মুশফিকুর রহিমের। টাইগার অধিনায়ক শুরুতে বেছে নিয়েছেন ব্যাটিং।

শের-ই-বাংলার এই টেস্ট দিয়ে দুই বছর পর ফিরেছেন নাসির হোসেন। মোসাদ্দেক হোসেনের অসুস্থতায় স্কোয়াডে ফেরা মুমিনুল হক একাদশে ঢুকতে পারেননি। তার সঙ্গে বাইরে থাকছেন তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস।

একাদশে পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গী শফিউল ইসলাম। স্পিনে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।

এটি সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাইলফলকের ম্যাচ। তারা ৫০তম টেস্টে মাঠে নামছেন। বাংলাদেশ দলের দুই ভরসার মাইলফলক টেস্ট জয়ে রাঙাতে চান অধিনায়ক মুশফিক।

সাকিব-তামিমের আগে বাংলাদেশের হয়ে ৫০টেস্ট পেরিয়েছেন হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…