চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-মুশফিক জুটিই এখন শীর্ষে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ভরসা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম জুটি আরেকবার বাংলাদেশের ত্রাতা হয়েছে। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুজনে যোগ করেন ১১১ রান। তাতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার সঙ্গে সঙ্গে দারুণ একটি রেকর্ডও গড়েছেন দুই সিনিয়র।

সেঞ্চুরির জুটিতে বাংলাদেশের তালিকার শীর্ষে এখন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের যৌথ নিবেদন। মঙ্গলবার ইনিংসের চতুর্থ ওভারে জুটি বেঁধে তামিম-মুশফিক বিচ্ছিন্ন হন ২৪তম ওভারে। ফিফটি করে তামিম সাজঘরে হাঁটা দেন। পরে ফিফটি করেছেন মুশফিকও। পথে ১১১ রানের জুটিটি ওয়ানডেতে দুজনের পঞ্চমবার শতরান ছোঁয়া জুটি।

তামিম-মুশফিক জুটির আগের রেকর্ডটিতেও নাম আছে মুশফিকের, তবে সেখানে মিডলঅর্ডার ভরসার সঙ্গী সাকিব আল হাসান। ৭৪ ইনিংসে দুজনে ৪বার শতরানের জুটি গড়েছেন। সেই জুটির রেকর্ড টপকাতে তামিম-মুশফিকের লাগল কেবল ৪২ ইনিংস।

শুরুটা ২০১৫ সালে, মিরপুরে পাকিস্তানের বিপক্ষে পিঠাপিঠি ইনিংসে তামিম-মুশফিক জুটি থেকে আসে ১৭৮ ও ১১৮ রান। তিন ওয়ানডের ওই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

সেমিফাইনালে ওঠা গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় ও চতুর্থ শতরানের জুটি আনেন তামিম-মুশফিক। ইংল্যান্ডের বিপক্ষে জুটি ছিল ১৬৬ রানের। একই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে আসে ১২৩ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এল পঞ্চম ও শীর্ষে ওঠা শতরানের জুটিটি। যে জুটি এপর্যন্ত ৪৩.৪৬ গড়ে ১,৬৯৫ রান তুলেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়ানো হয়েছে: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রদলের জরুরি সভা আজ

এপ্রিল ২৪, ২০২৬

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

এপ্রিল ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন গন্তব্যের খোঁজে ভারতীয়-আমেরিকানরা

এপ্রিল ২৪, ২০২৬

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT