চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-মুশফিকদের মত করে লড়বেন ওয়ার্নার-স্মিথরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন খেলার মধ্যে নেই, বোর্ডের সঙ্গে বেতন-ভাতা দ্বন্দ্বের জেরে অনুশীলনও ছিল না স্মিথ-ওয়ার্নারদের। ঘাটতি পুষিয়ে নিতে বাংলাদেশ সফরের আগে এশিয়ার কন্ডিশনের আদল তৈরি করে ডারউইনে অনুশীলন ক্যাম্প করছে অস্ট্রেলিয়া দল। যার অংশ হিসেবে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে অজিরা। তামিম-মুশফিকরা যেভাবে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেললেন চট্টগ্রামে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনদিনের অনুশীলন ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা বেশ ভালোভাবেই ব্যাটে-বলে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। ওই ম্যাচে টাইগার টেস্ট দলের অধিনায়ক মুশফিক ও সহ-অধিনায়ক তামিমের দল মুখোমুখি হয়েছিল। অজিরাও তেমনি ভাগ হয়ে লড়বে তাদের টেস্ট অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারের দলে।

অজিদের সাত দিনের অনুশীলন ক্যাম্প চলছে নর্দান টেরিটরির (এনটি) শহর ডারউইনে। টাইগারদের স্পিন শক্তির কথা চিন্তা করে ঢাকা ও চট্টগ্রামের আদলে সেখানে ছয়টি স্পিন সহায়ক পিচে প্রস্তুত করে ঘাম ঝরাচ্ছে তারা। সোমবার থেকে মারারা ওভালের তেমন একটি পিচেই হবে অনুশীলন ম্যাচটি।

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ১৮ আগস্ট। সিরিজের প্রথম টেস্ট মিরপুরে, ২৭-৩১ আগস্ট। আর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, ৪-৮ সেপ্টেম্বর। তার আগে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

স্মিথের একাদশ: স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, উসমান খাজা, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেন, মিচেল সোয়েপসন, জস হ্যাজেলউড, টম অ্যান্ড্রুস, জ্যাকসন বার্ড।

ওয়ার্নারের একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, অ্যাস্টন অ্যাগার, জ্যাক উইদারেল্ড, প্যাট কামিন্স, নাথায় লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জন বোল্যান্ড।

ট্যাগ: ওয়ার্নার-স্মিথতামিম-মুশফিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তামনিকে নিয়ে আবার স্কুলে যাওয়ার আশা যমজ হীরামনির

পরবর্তী

আপন জুয়েলার্সের বিরুদ্ধে নতুন পাঁচ মামলা

পরবর্তী
আপন জুয়েলার্স-জামিন-রেইনট্রি

আপন জুয়েলার্সের বিরুদ্ধে নতুন পাঁচ মামলা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে ‘সাবধানে’ কথা বলতে বললেন চীনের প্রেসিডেন্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT