চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-মুশফিকদের করোনা পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা বিরতি পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তিনটি টেস্ট খেলতে সেপ্টেম্বরের শেষদিকে কলম্বোর বিমানে ওঠার কথা তামিম-মুশফিক-মুমিনুলদের। তার আগে তিনবার করোনা পরীক্ষা দিতে হবে। আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগে প্রথমবার নেয়া হবে টাইগারদের কোভিড টেস্ট।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর খেলোয়াড়দের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। যারা নেগেটিভ হবেন তাদের তোলা হবে পাঁচ তারকা হোটেলে। তার পরপরই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দলীয় অনুশীলন।

মিরপুরে খুব বেশিদিন অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ দল। মূল ক্যাম্প শ্রীলঙ্কাতে গিয়েই করার কথা ভাবছে বিসিবি। একইসময়ে বিসিবির এইচপি দলও লঙ্কা সফর করবে, তাতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও থাকবে নিজেদের মধ্যে।

লঙ্কা সফরের বিভিন্ন দিক নিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন আকরাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক জানালেন তিন টেস্টের জন্য স্কোয়াড হবে ২০-২২ জনের, ‘১৮ তারিখ আমরা সবার বাসায় গিয়ে কোভিড টেস্ট করবো। এরপর ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা ভাবনা করেছি। ২১ তারিখ থেকে কিছুদিন অনুশীলন করে আমরা শ্রীলঙ্কা যাবো।’

‘স্কোয়াড আমরা ১০-১৫ তারিখের মধ্যে দিয়ে দিবো। কারণ খেলোয়াড় সংখ্যাটা বাড়াবো, ২০-২২ জন। কোভিডকে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। অনেক ঝুঁকি আছে, আমাদের অনেক বিকল্প রাখতে হবে। আমরা আলাপ আলোচনা করেছি, এরমধ্যে প্রায়ই টেস্ট হতেই থাকবে। এগুলো নিয়েই আলোচনা করেছি।’

‘এটা অনেক বড় সফর। কোয়ারেন্টাইনে কতদিন থাকতে হবে সেটাও আমরা নিশ্চিত হতে পারিনি। এসবের উপর নির্ভর করছে। কোচরা এসে আবার এখানে কোয়ারেন্টাইনে থাকবে, এরপর অনুশীলন শুরু হবে। সবকিছু মিলিয়ে কঠিন, তারপরও আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি যেন কোনো ঝামেলায় না পড়ি।’

Reneta

‘স্কোয়াডটা বাড়াবো। এরমধ্যে সবশেষ যারা খেলেছে তারা তো থাকবেই। এছাড়া আমরা তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলবো, সেখান থেকেও বাছাইয়ের সুযোগ থাকবে। শ্রীলঙ্কায় ওয়ার্মআপ ম্যাচ খেলবো ৩-৪টা। সেখানেও নির্বাচকদের অপশন থাকবে। কিছু করার নেই তো, যেহেতু সবশেষ ৫-৬ মাস কোনো খেলা হয়নি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকদিন আগে জানান, আবাসিক অনুশীলন ক্যাম্প শুরুর আগে একবার ও পরে দুবার করোনা টেস্ট নেয়া হবে ক্রিকেটারদের। শ্রীলঙ্কা যাওয়ার আগে দেশেই মোট তিনবার হবে তামিম-মুশফিকদের কোভিড-১৯ পরীক্ষা। শ্রীলঙ্কায় গিয়েও দিতে হবে ঘনঘন পরীক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরামতামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টবিসিবিমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT