চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-নাসির-রনিকে দলে চান ভক্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

‘বেছে নিন আপনার একাদশ। মুস্তাফিজ নেই, তামিম চলে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছেই। বেছে নিন আপনার একাদশ। কমেন্টে জানিয়ে দিন কাদেরকে দেখতে চান বাংলাদেশ প্লেয়িং ইলেভেনে।’

চ্যানেল আই অনলাইনের এমন প্রশ্নের জবাব দিয়েছেন শত শত টাইগার ভক্ত। তাদের বেশিভাগই তামিম ইকবাল, নাসির হোসেন ও আবু হায়দার রনিকে পাকিস্তানের বিপক্ষে দলে চেয়েছেন।

টাইগার ভক্ত মাহবুব মোর্শেদ নামে একজন বলেছেন, ‘হোয়াই নট নাসির’!

কাজী রাশেদ বলেছেন, ‘মিঠুনের পরিবর্তে তামিম, মুস্তাফিজের পরিবর্তে রনি, সোহানের পরিবর্তে নাসির আর মুশফিক কিপিং করবে। তাতে দলটা অনেক বেশি শক্তিশালী হবে মনে হচ্ছে। নাসির বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিল্ডার, দলের প্রয়োজনে অনেক ভালো বোলার এবং ব্যাটসম্যান। ওর জায়গায় এখনও পর্যন্ত ওর মতো ভালো ফিল্ডিং কেউ দেখাতে পারেনি।

একমুঠো রোদ্দুরের মন্তব্য, ‘একাদশে ইনজুরিতে থাকা মুস্তাফিজের বদলে রনি ও সোহানের বদলে নাসির হোসেনকে নিলে দল শক্তিশালী হবে এবং দরকার সময়ে উইকেট নিতে পারে নাসির তাই সোহানের বদলে সে বেষ্ট।’

নীল চিরকুট বলেছেন, ‘মুস্তাফিজের পরিবর্তে আবু হায়দার রনি, মিথুনের পরিবর্তে  তামিম এবং নাসিরকে দলে রাখলে খুব ভাল হবে (ব্যাটিং+বোলিং)।’

স্লিপিং উইথ পাস্ট বলেছেন, ‘দলে ফিরেছেন তামিম। তবে নাসিরকেও দলে দেখতে চাই, সোহানের বদলে। আর মুশফিককে কিপিং এ দেখতে চাই।’

কামরুল হাসান বলেন, ‘নূরল হাসানকে বাদ দিয়ে নাসিরকে নেয়া আমি যুক্তিসঙ্গত মনে করি। যদি না হয় তাহলে আমাকে নিন। আমি আরো ভালো খেলতে পারব…।’

একমুঠো রোদ্দুরের মতো আসিফ ইসলাম বলেছেন, ‘একাদশে ইনজুরিতে থাকা মুস্তাফিজের বদলে রনি ও সোহানের বদলে নাসির হোসাইন.. কে নিলে দল শক্তিশালী হবে এবং দরকার সময়ে উইকেট নিতে পারে নাসির তাই সোহানের বদলে সে বেষ্ট’।

আরজে রনিও তামিম, রনি ও নাসিরকে দলে নেওয়ার পক্ষে। তিনি বলেন, ‘মিথুন এর পরিবর্তে তামিম, মুস্তাফিজুর পরিবর্তে রনি, সোহান এর পরিবর্তে নাসির। বাকি সব ঠিক আছে।’

উজ্জ্বল হোসেনের সেরা একাদশ এইরকম-তামিম, সৌম্য, সাব্বির, মুশি, সাকিব, রিয়াদ, নাসির, ম্যাশ(মাশরাফি), তাসকিন, আল আমিন ও রনি।’

শরীফ আহমেদ বলেছেন, ‘পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে খুব কঠিন হবে তবু মাথা ঠাণ্ডা রাখা চাই। ১৪ নম্বর কোনও হিসাব করার দরকার নাই যে হারলেও আমাদের ফাইনালে খেলার সুযোগ আছে, শুধু একটাই চিন্তা মনে রাখতে হবে যে আমাদের ইনশা আল্লাহ্ জিততে হবে। দলগত ভাবে সবাই ভাল খেলতে হবে। মোরাল: সব খেলোয়াড়ের জিএফকে (গার্লফ্রেন্ড) মাঠে খেলা দেখতে আনা দরকার, কারণ খারাপ খেললে জিএফের কাছে লজ্জা পেতে হবে এই ভয়ে সবাই ভাল খেলবে ইনশা আল্লাহ্।

উদাহরণ: গত বিশ্বকাপে মাহমুদুল্লাহর জিএফ (স্ত্রী) অস্ট্রেলিয়া নিয়ে যাওয়াতেই মাহমুদুল্লাহ ব্যাক টু ব্যাক ১০০ রান করেছিলো।’

মোহাম্মদ রিপন নামের টাইগার ভক্তও নাসির, তামিম ও রনির পক্ষে। তিনি বলেন, ‘মিথুন এর পরিবর্তে তামিম, মুস্তাফিজের পরিবর্তে রনি, সোহান এর পরিবর্তে নাসির। বাকি সব ঠিক আছে।’

মো. সাইফুল ইসলাম বলেন, ‘অনেকে ভাবছেন শ্রীলঙ্কার হারে বাংলাদেশের ফাইনালে খেলার রাস্তা আরো প্রসারিত হলো, এটা ভাবার কিছু নেই। কারণ আমরা পাকিস্তানের সঙ্গে খেলে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলবো এবং চাম্পিয়ান হবো। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।’

তারিকুল ইসলাম নামের ভক্ত বলেন, ‘আমার ধারণা তামিম ইকবাল একটা বিস্ফোরক ইনিংস খেলবে, নিজের জন্য না হলেও তার নবাগত ছেলেকে উৎসর্গ করার জন্য।’

আলী মারুফ আসেমের একাদশ এরকম, ‘তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, নাসির, মাশরাফি, তাসকিন, আল আমিন, আবু হায়দার। আমার মতে এটা হবে টি-২০’র জন্য বাংলাদেশের সেরা একাদশ। কিন্তু মুস্তাফিজের অভাবটা কেউ পূরণ করতে পারবে না।’

মোস্তফা সারোয়ার বলেন, ‘মিথুন এর জায়গায় তামিম, নুরুল হাসান এর জায়গায় নাসির আর মুস্তাফিজের ইনজুরির কারণে রনিকে নিলে বেস্ট হবে।’

আকতার হোসেন বলেছেন, ‘ভাই আমরা বিদেশে থাকি আমাদের অনেক কথা শুনতে হয় কারণ যখন পাকিস্তানে সাথে হেরে যায়। এটাতে আমার আশা জিতবোই।।।’

সাহেব এ আজমের মন্তব্য, ‘আগামী কালের (আজকের) ব্রেকিং নিউজ —— ” পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত, আনন্দে ভাসছে দেশ ” …………ইন শা আল্লাহ্‌’

জোবায়ের আহমেদের মত: ‘খুব বেশী পরিবর্তন আনতে হবে না ! শুধু ওপেনিং মিথুনের জায়গায় তামিম, মুস্তাফিজের জায়গায় আবু হায়দার রনি, আর দুই জন কিপারও দরকার নেই,, সোহানের জায়গায় নাসিরকে নিলেই আমার মনে হয় ভালো হবে।’

মো. জহিরুল ইসলাম জয় বলেছেন, ‘নতুন ২টা প্লেয়ার এর বদলে তামিম ইকবাল আর এনামুল হক বিজয় আর বোলার আল-আমিন এর বদলে রুবেল। এছাড়া সবাই ঠিক আছে। এই ৩টা প্লেয়ার পরিবর্তন করলেই হবে। আমার মনে হয় এই ৩টা প্লেয়ার পরিবর্তন করলেই আমাদের বাংলাদেশ টিম আবার আগের মতো শক্তিশালী হবে আর আমাদের দেশ ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে।’

মাহমুদুল হাসানও তামিম-রনির দিকে। তিনি বলেন, ‘দলে ফিরেছে তামিম ইকবাল ..তাই মিঠুন আলী কে বাদ দিতে হবে ..সোহান কে বাদ দিয়ে নাসিরকে…এবং মুস্তাফিজ এর পরিবর্তে রনি কে দলে নেওয়া উচিত।’

হাসি মুখে নামের একজন মন্তব্য করেছেন এই রকমের- ‘যেটা আছে খারাপ না, শুধু মিথুনকে বাদ দিয়ে নাসির অথবা রনিকে আনা হউক। তামিমতো থাকবেই।’

জাকির হোসেনের পছন্দে আবার ইমরুল কায়েস রয়েছেন। তিনি বলেছেন, ‘মিঠুন এর জায়গায় ইমরুল কায়েস ও নুরুল হাসানের পরিবর্তে নাসিরকে দেখতে চাই ।’

মাহফুজ আহমেদ বলেছেন, ‘তামিম ইকবাল, আর অলরাউন্ডার নাসিরকে দলে দেখতে চাই ।’

আগের ম্যাচগুলোর মতো বাউন্সি উইকেট হলে মুস্তাফিজের জায়গায় রনির খেলার জোর সম্ভাবনা রয়েছে। তবে পাকিস্তানের বোলিং আক্রমণের কথা মাথায় রেখে আজ যদি বাউন্সি উইকেট না হয়, সেক্ষেত্রে উইকেট হতে পারে স্পিন-সহায়ক। আর সে অনুযায়ী মুস্তাফিজের জায়গায় আবু হায়দার রনির বদলে খেলতে পারেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে শক্তি বাড়াতে নূরুল হাসান সোহানের জায়গায় খেলানো হতে পারে নাসির হোসেনকে।

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম-নাসির-রনিকে দলে চান ভক্তরা

পরবর্তী

রামপুরায় দুই শিশু ‘হত্যা’: বাবা-মা ও খালা আটক

পরবর্তী

রামপুরায় দুই শিশু ‘হত্যা’: বাবা-মা ও খালা আটক

রামপুরায় দুই শিশু ‘হত্যা’: বাবা-মা ও খালা আটক

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT