চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-সাকিব, নাসির-মাশরাফী

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৩৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
মিরপুরের একাডেমি মাঠে সাকিব ও তামিম (ফাইল ফটো)

মিরপুরের একাডেমি মাঠে সাকিব ও তামিম (ফাইল ফটো)

বিপিএলের চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার মুখোমুখি হবে দল দুটি। শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচ। সাকিব ও তামিমের দল জিতেছে নিজেদের শেষ চার লড়াইয়ে। অথচ সিলেটে উভয় দলই হেরে শুরু করেছিল। এবার টানা পঞ্চম জয়ের হাতছানি।

৬ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা। এক ম্যাচ কম খেলা কুমিল্লার পয়েন্ট ৮, আছে দুইয়ে।

এভিন লুইস, কাইরন পোলার্ড, সুনিল নারিনদের সঙ্গে আফ্রিদি যোগ হওয়ায় ঢাকার শক্তি বেড়েছে। তিন ম্যাচ খেলে দুই ম্যাচেই ঢাকার জয়ের নায়ক ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। শনিবার ঢাকার ডেরায় এসে পৌঁছেছেন আরেক পাকিস্তানি, বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

কুমিল্লাও শক্তি বাড়িয়েছে পাকিস্তানি দুই ক্রিকেটার শোয়েব মালিক ও হাসান আলীকে এনেই। শনিবার রাতের ম্যাচে মাশরাফী-গেইল-ম্যাককালামদের রংপুর রাইডার্সকে হারিয়ে আত্মবিশ্বাস আরেকধাপ উঁচুতে নিয়ে গেছেন তামিমরা।

সোমবার রাতের ম্যাচেও জমবে লড়াই। নাসিদের সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে মাশরাফীর রংপুর। টানা তিন জয়ে দুর্দান্ত শুরু করেছিল সিলেট। উড়তে থাকা দলটি ঢাকায় এসে ছন্দ হারিয়ে ফেলে। মিরপুরে এখনও জয়ের মুখ দেখেনি। দলের ভাগ্য ঘোরাতে মেন্টর হিসেবে উড়িয়ে আনা হয়েছে ওয়াকার ইউনুসকে। অভিজ্ঞতার পুরোটা নিংড়ে দিয়ে সিলেটের ভাগ্যের চাকা ঘোরাতে চান পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলার ও কোচ।

রংপুর ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ বানাতে চান ওয়াকার, ‘টুর্নামেন্টের শুরুটা আমরা দারুণ করেছিলাম। প্রথম তিন ম্যাচেই জিতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি আমাদের কিছুটা পেছনে ঠেলে দিয়েছে। লিয়াম প্লাঙ্কেট তার শতভাগ দিতে পারেনি। আমরা কালকেই (সোমবার) ঘুরে দাঁড়াতে চাইছি। টুর্নামেন্টে ভাল কিছু করতেই আমরা এখানে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য নতুন। কালকের ম্যাচে সিলেট আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে।’

Reneta

সিলেটের মতো রংপুরও হেরেছে টানা তিন ম্যাচ। গেইল-ম্যাককালামের মতো তারকা এনেও ভাগ্য ফেরাতে না পারায় কিছুটা হতাশা আছে দলের মাঝে। আবার আশায় বুক বাধা হচ্ছে গেইল-ম্যাককালামদের ঘিয়েই। তারা ছন্দ পেয়ে টানা হারের ব্যর্থতা ঘুচিয়ে জয়ের দিকে তরী ঘোরাবেন, এমন প্রত্যাশা করেন রংপুরের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের।

‘এটা দুঃখজনক যে দলের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা এখনও খেলতে পারিনি। সেজন্যই তলানিতে আছি। কিন্তু আমার মনে হয় পরিস্থিতি বদলাবে। যে দুই-তিনজন একেবারেই নতুন প্লেয়ার এসেছে, যদিও তারা হাই-প্রোফাইল প্লেয়ার, দলের সাথে একাত্ম হতে তাদেরও সময় লাগবে। দুই-একটা ম্যাচ সবারই প্রয়োজন হয়। আমি মনে করি তাদের প্রথম ম্যাচটা তেমনই গেছে। এই দলটাই যখন জেতা শুরু করবে ধারাবাহিকভাবেই জিততে থাকবে। সেই ক্ষমতা তারা রাখে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাসিরবিপিএল-২০১৭মাশরাফীসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT