তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। দিনের খেলা অর্ধেকে গড়াতে গড়াতে বাংলাদেশের পাঁচ উইকেট সাজঘরে ফিরেছে, তবে তামিমের শতকে দুশর কাছে চলে গেছে সংগ্রহ।
বাংলাদেশ-১৮৫/৫ (৪৫)
হ্যামিল্টনে উদ্বোধনী জুটিতে তামিম ও সাদমান ইসলাম দারুণ সূচনা এনে দেন। দুজনে যোগ করেন ৫৭ রানে। ২৪ করে বোল্টের বলে বোল্ড হয়ে সাদমান ফিরলে ভাঙে জুটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। বোল্ট, সাউদির সঙ্গে যোগ দেন ওয়েগনার। মুমিনুল ১৪, মিঠুন ৮, সৌম্য ১ রান করে উইকেটে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন।
সময়টাতে একপাশ আগলে থাকেন তামিম। রান তোলেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। ডি গ্র্যান্ডহোমের বলে উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে যখন থামলেন, নামের পাশে ১২৮ বলে ১২৬ রান, যাতে ২১ চারের সঙ্গে একটি ছক্কার মার।
লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ দলের সংগ্রহ এগিয়ে নিচ্ছেন।






