চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ওপেনিং সঙ্গী কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আসছে রোববার। বাংলাদেশের স্কোয়াডে থাকা চার ওপেনারই আছেন দুর্দান্ত ফর্মে। প্রথম ম্যাচে দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে কে জুটি বাঁধবেন, সেটি নিয়ে এখন মধুর সমস্যায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

২ মাস ২০দিন পর খেলতে নেমে বিসিবি একাদশের হয়ে ৮৩ বলে ১০৭ রানের ইনিংস খেলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সৌম্য সরকারও উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন ১০৩ রানের ঝলমলে অপরাজিত ইনিংস।

স্কোয়াডের আরেক ওপেনার ইমরুল কায়েস সবশেষ সিরিজে তিন ম্যাচে করেছেন ৩৪৯ রান, ছিল দুটি সেঞ্চুরি। একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইমরুলের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৮৩ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। তার এক ম্যাচ আগেই এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লিটন খেলেছিলেন ১২১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।

টপঅর্ডারের সবার ফর্ম ও তাদের মধ্যে প্রতিযোগিতা দেখে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বৃহস্পতিবার বিকেএসপিতে বিসিবি একাদশ ও উইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ শেষে প্রথম ওয়ানডের ওপেনিং জুটি নিয়ে কথা বলেন তিনি।

‘এটি(ওপেনারদের মাঝে প্রতিযোগিতা) দলের জন্য অনেক ভালো একটি সাইন। ব্যাকআপ ক্রিকেটাররাও যথেষ্ট ভালো অবস্থানে আছে। প্রতিযোগিতার মধ্যে থাকলে দল সবসময় ভালো অবস্থানে থাকে। আমি মনে করি একটি প্রতিযোগিতা থাকা ভালো। আর যখন যাকে দরকার হবে তখনই তাকে খেলানো হবে।’

‘ওপেনিং জুটি নিয়ে আলোচনা হচ্ছে। এখনও ঠিক করা হয়নি, তামিমের সাথে কে ওপেন করবে। এটা ম্যাচের আগে মিটিং করে ঠিক করা হবে।’

Reneta

প্রধান নির্বাচকের কথায় বোঝা যাচ্ছে, তামিমের সঙ্গী কে হচ্ছেন সেটি জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের দিন পর্যন্তই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলতামিমলিটনলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT