চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের অনুপস্থিতি অন্যদের জন্য ‘বিরাট সুযোগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অবসাদ কাটাতে তামিম ইকবাল ছুটি চেয়েছিলেন। তাকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে খেলছেন না এ বাঁহাতি ওপেনার।

সামনের দুটি সিরিজে তামিম বিশ্রামে থাকায় অন্য ওপেনারদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। সুযোগের অপেক্ষায় থাকাদের একজন জহুরুল ইসলাম অমি। প্রাথমিক দলে রাখা হয়েছে ৬ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।

জহুরুলকে বিবেচনা করা হচ্ছে মূলত টেস্ট সিরিজের কথা মাথায় রেখে। যেখানে তার লড়াই করতে হবে ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাদমান ইসলাম ও লিটন দাসের সঙ্গে।

তামিমের অভাব পূরণ করা কঠিন। তবে এটি যে অন্যদের জন্য বড় একটা সুযোগ সেটি অকপটেই বললেন জহুরুল, ‘তামিম অনেক বড় মানের খেলোয়াড়। ওর জায়গা পূরণ করাটা কঠিন। এখন একটা সুযোগ, যারা বাকিরা আছে সাদমান, ইমরুল, আমি, সৌম্য। টেস্ট ক্রিকেট ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট। যদি এখানে পারফর্ম করা যায় তাহলে সব ফরম্যাটেই পারফর্ম করা সহজ। আমি বলব, যেহেতু তামিম নেই, তাই যারা থাকবে তাদের জন্য এটা বিরাট সুযোগ।’

বাংলাদেশের জার্সিতে সাতটি টেস্ট, ১৪ ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন জহুরুল। ২০১৩ সালের পর আর আসতে পারেননি জাতীয় দলের আঙিনায়। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও বিসিবি একাদশের হয়ে ভারত সফরে ভালো ব্যাটিং করায় চলে আসেন নির্বাচকদের ভাবনায়। প্রাথমিক দল থেকে ১৪ সদস্যের মূল স্কোয়াডে নির্বাচকেরা তাকে রাখেন কিনা সেটিই এখন দেখার।

গত বছর অক্টোবর-নভেম্বরে টানা দুটি হোম সিরিজে তামিমের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছিলেন ফজলে রাব্বি আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাদমান ইসলাম। চমক হয়ে বাংলাদেশ দলে আসা দুই ক্রিকেটারের মধ্যে ফজলে রাব্বি ব্যর্থ হলেও সাদমান নিজেকে মেলে ধরতে পেরেছেন। তামিমের জায়গায় এবার যদি ৩২ বছর বয়সী জহুরুলকে ফেরানো হয় সেটিও হবে বড় চমক।

ট্যাগ: জহুরুলতামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিন্নিকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল

পরবর্তী

তিন বছর পর চলচ্চিত্রে সজল, বিপরীতে পূজা চেরী

পরবর্তী

তিন বছর পর চলচ্চিত্রে সজল, বিপরীতে পূজা চেরী

প্রেমের খেসারত দিলেন ইউপি চেয়ারম্যান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT