স্পোর্টস

তামিমদের জরিমানা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জরিমানা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জরিমানা নিয়ে আলোচনা করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে আউট হওয়ার পরও কেভিন কুপারকে ব্যাটিং করার সুযোগ দিয়ে প্রশংসিত হচ্ছেন তামিম ইকবাল। তবে সেই ম্যাচেই স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে কুমিল্লার অধিনায়ক ও তার সতীর্থদের।

বুধবার রাতের ম্যাচে নির্ধারিত সময়ে বোলিংয়ে দুই ওভারের ঘাটতি ছিল তামিমদের। অধিনায়ক তামিমের ম্যাচ ফির ৪০ শতাংশ, আর দলের বাকি সদস্যদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ করে।

এর আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই স্লো ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল মাশরাফী বিন মোর্ত্তজা ও রংপুর রাইডার্সের।  তার আগে একই কারণে জরিমানা গুণতে হয়েছিল নাসির হোসেন ও সিলেট সিক্সার্সকে।

বিষয়:বিপিএল-২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…