চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে টি-টুয়েন্টিতে ফেরাতে বিসিবির চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তামিম ইকবাল। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংক্ষিপ্ত সংস্করণে আর ফিরতে চান না টাইগার ওপেনার।

তামিমকে ফেরাতে অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। মঙ্গলবার মিরপুরে বিপিএলে দুপুরের ম্যাচ শেষে মিনিস্টার ঢাকার ওপেনারের সঙ্গে বসেছিলেন নাজমুল হাসান। আগেরদিনও এই ইস্যুতে তামিমের সঙ্গে আলাপ করেছে বিসিবি।

সেই সভায় উপস্থিত থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বললেন, ‘গতকাল তামিমের সঙ্গে দীর্ঘ একটা মিটিং হয়েছে। আজও একটু আগে তামিমের সঙ্গে বিসিবি সভাপতি কথা বলেছেন, আমিও ছিলাম। তামিম তার পরিকল্পনার কথা জানিয়েছেন। পরিকল্পনার কথা তামিমই হয়ত আপনাদের জানাবেন।’

‘আমরা চাই তামিম টি-টুয়েন্টি চালিয়ে যাক। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, এখনো তারা গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তারা খেলা চালিয়ে যাক সেটাই আমরা চাই। সেই প্রেক্ষিতে আমরা তামিমের সঙ্গে কথা বলেছি।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই বাজে। ওপেনিং স্লটে তামিমকে মিস করেছে সবাই। সামনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডের সঙ্গে রয়েছে টি-টুয়েন্টি সিরিজ। ওডিআই সিরিজ তো অধিনায়ক হিসেবেই খেলবেন তামিম। টি-টুয়েন্টিতে আর দেখা যাবে কিনা, সেটিই এখন প্রশ্ন।

জালাল ইউনুসের কথায় অনেকটাই স্পষ্ট, সিদ্ধান্তে এখনো অটল তামিম। বিসিবি সভাপতিকে যে পরিকল্পনার কথা জানিয়েছেন সেটি নিজেই হয়ত মিডিয়াকে জানাবেন এ ওপেনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালাল ইউনুসতামিমনাজমুল হাসানবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT