চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে ছাড়াই জালমির জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

টুর্নামেন্টের টপ স্কোরার তামিম ইকবালকে ছাড়াই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জয় পেয়েছে পেশোয়ার জালমি। ৮ উইকেটের এ জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শীর্ষ স্থান ধরে রাখলো তামিম ইকবালের ফ্র্যাঞ্চাইজি।

টসে জিতে ব্যাট করতে নেমে কোয়েটার দু’ওপেনার আসাদ শফিক এবং আহমেদ শেহেজাদের দুর্দান্ত শুরু পর হঠাৎই তুরুপের তাসের মতো ভেঙে পড়ে গ্লাডিয়েটর্সের ব্যাটিং লাইন আপ।

আসাদ শফিক-আহমেদ শেহেজাদের ওপেনিং জুটি ২৮ বলেই তুলে নেয় ৪০ রান। পঞ্চম ওভারে শেহেজাদ ওহাব রিয়াজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরার সঙ্গে সঙ্গেই খেই হারিয়ে ফেলে কোয়েটা। মাত্র ৭ রানের মধ্যে ৩ উকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সরফরাজ আহমেদের দল।

শেষ দিকে কিউই অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়টের ব্যাটে ম্যাচে ফেরার আভাস থাকলেও তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। দু’ওভার বাকি থাকতেই ১২৯ রানে শেষ হয় কোয়েটার ইনিংস। এলিয়ট ২৯ বল খেলে সংগ্রহ করেন ৪০ রান।

১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পেশোয়ার। সর্বোচ্চ ৬০ রান করেন ডেভিড মালন। এ জয়ে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে পেশোয়ার জালমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালপিএসএল
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT