চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে তামাকমুক্ত করতে ৪০ এমপির ‘কক্সবাজার ঘোষণাপত্র’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৪৭ অপরাহ্ণ ২০, মে ২০২২
কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনসহ ১৬ দফার ‘কক্সবাজার ঘোষণাপত্র’ ঘোষণা করেছেন ৪০ জন সংসদ সদস্য।

তিন দিনব্যাপী ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন’ শীর্ষক সংসদ সদস্য কনফারেন্সের শেষ দিনে শুক্রবার, কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে সংসদ সদস্যরা এই ঘোষণাপত্র প্রদান করেন।

‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং’ এর আয়োজনে এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও ক্যাম্পেইন ফর ট্যোবাকো-ফ্রি কিডস বাংলাদেশ এর সহায়তায় অনুষ্ঠিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে করণীয় অনুসন্ধান ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ।

Banglabid

সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে ঘোষণাপত্রটি পাঠ করেন পার্লামেন্টারি ফোরামের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।

এসময় সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আ.স.ম ফিরোজ বলেন, ‘৪০ জন সংসদ সদস্য শুধুমাত্র তামাকের বিরুদ্ধে সম্মেলন করছে, এটা কেবল বাংলাদেশই নয়, সারা বিশ্বেই বিরল। আমরা সচেতনভাবে একমত হয়ে এই কক্সবাজার ঘোষণাপত্রে ১৬টি প্রস্তাবনা তুলে ধরেছি। আমরা চাই, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে এর সবগুলোই বাস্তবায়ন করা হোক।’

সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘তামাকের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন প্রস্তাবনা পেশ করেছি আজকের ঘোষণাপত্রে। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট ও পাবলিক পরিবহনে ধূমপান বন্ধ করা এবং সিগারেটের সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করাটা খুবই জরুরি।’

Reneta

‘কক্সবাজার ঘোষণাপত্রে’ প্রস্তাবিত ১৬টি প্রস্তাবনায় তামাক নিয়ন্ত্রণ নীতিতে বাংলাদেশকে বৈশ্বিকভাবে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পাবলিক প্লেস এবং পাবলিক ট্রান্সপোর্টকে শতভাগ ধূমপানমুক্ত করা, ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বাতিল করা, তামাকপণ্যের বিক্রয়স্থলে পণ্য প্রদর্শন বন্ধ করা, খুচরা সিগারেট বিক্রি বন্ধ করাসহ তামাক কোম্পানিগুলির সমস্ত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি নিষিদ্ধ করার কথা বলা হয়। এছাড়াও তামাকপণ্যের মোড়কে স্বাস্ত্য সতর্কবার্তা ৯০% পর্যন্ত বৃদ্ধি  করা, ই-সিগারেটসহ সকল হিটেড ট্যোবাকোর আমদানি, রপ্তানি, উত্পাদন, বিতরণ, বিক্রয় এবং বাজারজাতকরণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রদান করা ইত্যাদি।

উল্লেখ্য, বাংলাদেশ তামাকপণ্য ব্যবহারে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল-এ (এফসিটিসি) স্বাক্ষরকারী প্রথম দেশ হলেও প্রতি বছর বাংলাদেশে তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ১ লাখ ৬১ হাজার মানুষ। পরোক্ষ ধূমপানের শিকার হন ৩ লাখ ৮৪ হাজার, যার মধ্যে ৬১ হাজারই শিশু। সেই ধারাবাহিকতায়, ২০১৩ সালে সর্বশেষ সংশোধিত তামাক নিয়ন্ত্রন আইনে বেশ কিছু অসঙ্গতি বিদ্যমান; যা তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের অন্তরায়। সেই লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ সংশোধন জরুরি বলে মনে করেন সংসদ সদস্যবৃন্দসহ সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ৩ দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বমোট ৪০ জন সংসদ সদস্য এবং ভার্চুয়ালি অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সম্মেলনের প্রথম ও দ্বিতীয় দিনে মোট তিনটি সেশনে সভাপতিত্ব করেন পার্লামেন্টারি ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, আ.স.ম  ফিরোজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া

পরবর্তী

করোনা ও যুদ্ধ সমাধানে জাতিসংঘকে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনা ও যুদ্ধ সমাধানে জাতিসংঘকে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব

বাংলাদেশ ক্রিকেটার মঈন দ্রুততম ফিফটি করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওভারে ৬ বাউন্ডারিতে চেন্নাইয়ের দ্বিতীয় দ্রুততম ফিফটি মঈনের

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT