চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাবিথকে চায়ের আমন্ত্রণ জানালেন আতিকুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে নতুন বছরে চায়ের আমন্ত্রণ জানিয়ে ভোটযুদ্ধ মোকাবিলার জন্য প্রস্তুত হতে বলেছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

জবাবে ভোটযুদ্ধের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে নানা ব্যর্থতার জবাব দিতে ভোটারদের কাঠগড়ায় দাঁড়াবার জন্য তৈরী থাকতে বলেছেন তাবিথ আওয়াল।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট উৎসবের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে ২০২০ এর ইলেকশন ক্যালেন্ডার। ১০ জানুয়ারি থেকেই প্রচারণায় জমজমাট হয়ে যাবে রাজধানীর অলিগলি। ভোটারদের কাছে পৌঁছাবার আগে মাঝের এই কটা দিন নির্বাচনী কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছেন উত্তরের নৌকা এবং ধানের শীষের প্রার্থী।

বছর শুরু দিনটিতে ডেঙ্গুতে মৃতদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিলেন আতিকুল ইসলাম। শুভেচ্ছা জানালেন তার একমাত্র প্রতিপক্ষ বিএনপির তাবিথ আউয়ালকে।

তবে নতুন বছরের প্রথমদিনই জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি না দিতে আর প্রতারণা না করতে বলেছেন তাবিথ আউয়াল।

আতিক বলছেন: পুনর্নির্বাচিত হলে উত্তর সিটিতে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন তিনি, কোনো ক্যাসিনোবাজ কাউন্সিলর হবেন না।

Reneta

তাবিথ জানিয়েছেন: দুই সিটিতেই কাউন্সিলর পদেও তারুণ্যের চমক এনেছে বিএনপি।

ঢাকা উত্তরে নগরপিতা নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭ লাখ। রিটার্নিং অফিসার প্রার্থিতা যাচাই-বাছাই করবেন বৃহস্পতিবার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আতিকতাবিথসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT