চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপসের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার সকালে নগর ভবনের মেয়র কার্যালয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপসের সাথে স্পেনের রাষ্ট্রদূত এই সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসকে অবগত করে বলেন, “স্পেন বাংলাদেশের চতুর্থ বৃহৎ গার্মমেন্টস পণ্যের বাজার। বাংলাদেশের স্পেনের ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়াতে ইতোমধ্যে ‘স্পেন বাংলাদেশ চেম্বার স্পে কমার্স’ প্রতিষ্ঠা করা হয়েছে।”

স্পেনের রাষ্ট্রদূত ঢাকা মহানগরীতে উন্নত পরিবহন ব্যবস্থাপনা (অ্যাডভান্সড আরবান ট্রাফিক ম্যানেজমেন্ট), পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং স্মার্ট সিটি বাস্তবায়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার প্রস্তাব দেন।

জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস রাষ্ট্রদূত বেনিতেজকে ধন্যবাদ জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও অন্যান্য অনুষঙ্গ বিশেষত কম্প্যাক্টর, যান-যন্ত্রপাতি ইত্যাদি খাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।

Reneta

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ৫০ তলা-বিশিষ্ট অত্যাধুনিক এই ভবনে একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস উন্নত ট্রাফিক ব্যবস্থাপনায় স্পেনের অভিজ্ঞতা জানতে চান। এছাড়াও তিনি বলেন, ডিএসসিসির আওতাধীন এলাকায় জলাশয় ও খাল পুনরুদ্ধার ও পরিষ্কার করা এবং সেগুলো ঘিরে নান্দনিক পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার করা হচ্ছে। এ বিষয়ে স্পেনের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।

এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস জানান, ডিএসসিসি এলাকার উত্তরাংশে একটি পরিকল্পিত নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে স্মার্ট সিটি গড়ে তুলতে স্পেন প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় করতে পারে বলে মেয়র জানান।

এ সময় রাষ্ট্রদূত বর্জ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে স্পেনের অভিজ্ঞতা বর্ণনা করলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস বলেন, মাতুয়াইলে আমাদের যে কেন্দ্রীয় ভাগাড় রয়েছে, সেখানে আমরা ইতোমধ্যে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা (রিসাইক্লিং প্লান্ট), জৈব গ্যাস ও সার উৎপাদনের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি।

তাছাড়া, বৈঠকে স্পেনের রাষ্ট্রদূত নগর পরিবহন ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব ও কার্বনমুক্ত বাস উৎপাদনে স্পেনের অভিজ্ঞতা বর্ণনা করেন। এ সময় ডিএসসিসি মেয়র নগর পরিকল্পনা, যানজট ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, সিবিডি, স্মার্ট সিটি গড়ে তুলতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা প্রত্যাশা করেন।

বৈঠকে ডিএসসিসি মেয়র রাষ্ট্রদূতকে তার সহকর্মীদের নিয়ে দক্ষিণ সিটির আওতাধীন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ জানালে স্পেনের রাষ্ট্রদূত মেয়রকে ধন্যবাদ জানিয়ে তাতে সম্মতি জ্ঞাপন করেন।

বৈঠকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএসসিসিমেয়র তাপস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT