পরিবেশ

তাপমাত্রা সামান্য কমতে পারে

বৃষ্টির পানিতে হাত ধোয়া, জল ঝরছে, প্রকৃতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হাত বৃষ্টির পানিতে ধুচ্ছে, পেছনে সবুজ প্রকৃতি ও ঝরঝরে জল ঝরছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে। 

আজ সকাল ৯ টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় প্রবল বিজলী চমকানোসহ অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে।

বিষয়:আবহাওয়া বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…