চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে মায়ের বইয়ের প্রচারে এলেন তুহিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
তানযীর তুহিন

অমর একুশে বইমেলায় নিজের লেখা বই ফেরি করে বিক্রি করছিলেন প্রবীণ লেখিকা ড. আকন্দ সামসুন নাহার। ‍তিনি ব্যান্ড গ্রুপ ‘শিরোনামহীন’-এর সাবেক ভোকাল তানযীর তুহিনের মা। দু-দিন আগে তুহিনের ৭৫ বছর বয়সী মায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়া প্রকাশের পর ভাইরাল হয়ে পড়ে।

ছেলে দেশের এত বড় একজন সংগীত তারকা হওয়া সত্ত্বেও মাকে কেন বই হাতে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে হচ্ছে! এই প্রশ্ন ও সমালোচনার তোড়ে রীতিমত ক্ষত হয়েছেন শিল্পী তুহিন। অবশেষে তিনি তার মায়ের বইয়ের প্রচারে এসেছেন।

তুহিন তার ফেসবুকে মা লেখিকা ড.আকন্দ সামসুন নাহার এর নতুন বইয়ের প্রচারে একটি পোস্ট দিয়েছেন। নতুন ব্যান্ডদল ‘আভাস’ এর এই কর্ণধার লিখেছেন, একুশে বই মেলায় ‘লঞ্চ টার্মিনাল’ বইটি প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে শিল্পতরু প্রকাশনী। বইমেলায় স্টল নং ২০৩। সোরায়ার্দী উদ্যান, ঢাকা।

নিজের ফেসবুকে মায়ের বইয়ের প্রচার করার জন্য তুহিনভক্তরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন তুহিনের মায়ের প্রতি।

তানযীর তুহিনের মা আগেই জানান, তিনি অনেক আগে থেকে লেখালেখি করেন। বলেন, বই নিজেই বের করেছি। কোথায় এগুলো দিলে পাঠকদের কাছে পৌঁছাতে পারবো, জানা নেই। বই কীভাবে বিক্রি করে আমি তো আসলে জানি না। অনেকদিন ধরেই বই প্রকাশ করছি, বইগুলো বাসায় জমে আছে। আমার বইগুলো মানুষ পড়লেই তৃপ্তি পাবো।

ড. আকন্দ সামসুন নাহার বলেন, আমাকে তো কেউ চেনে না। তাই মেলায় গিয়ে মানুষকে বলে বলেই বই দেখাচ্ছি। কারোর ইচ্ছা হলে কিনছেন, কেউ কেউ দেখে যাচ্ছেন। তবে যারা পড়ছেন, তারা কিন্তু দ্বিতীয়বার মেলায় এসে আমাকে খুঁজছেন, আমার অন্য বইও নিয়ে যাচ্ছেন।

Reneta

এবারের মেলায় প্রকাশিত সামসুন নাহারের ‘লঞ্চ টার্মিনাল’ একটি উপন্যাস। বইটিতে লঞ্চ টার্মিনাল ঘিরে একটি পরিবারের গল্প ওঠে এসেছে নানা আঙ্গিকে। তবে এটাই তার প্রথম বই নয়, এর আগেও ২০টি বই প্রকাশ করেছেন তিনি। নিজের আত্মজীবনী লেখার ইচ্ছাও আছে এই লেখিকার।

ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত সামসুন নাহার। ইডেন কলেজ থেকে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করার পরও থেমে থাকেননি। রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষা-ব্যবস্থাপনায় নিয়েছেন আরও দুটি মাস্টার্স ডিগ্রী। ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে করেছেন পি.এইচ.ডি। দীর্ঘদিন তিনি সরকারী কলেজে অধ্যাপনা করেন। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডেও কাজ করেছেন সামসুন নাহার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানযীর তুহিনবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT