চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিমের আগুনে বোলিং, ৪ উইকেট নেই প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ১০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইনিংসের দ্বিতীয় বলেই মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মেরে তানজিম হাসান সাকিবকে তাঁতিয়ে দিয়েছিলেন কুইন্টন ডি কক। পরের বলেও হজম করতে হয় বাউন্ডারি। তবে শেষ ডেলিভারিতে মেলে সাফল্য। রেজা হেনড্রিক্সকে (০) দারুণ এক বলে এলবিডব্লিউ করেন তরুণ পেসার। পরের ওভারে ফেরান ঝড় তোলা ডি কককে (১৮)।

বোল্ড করেন সাউথ আফ্রিকার তারকা ওপেনার ডি কককে। তাসকিন আহমেদেরও সাফল্য পেতে অপেক্ষা করতে হয়নি। এইডেন মার্করামকে (৪) বোল্ড করে দেখান সাজঘরের পথ। পরে তানজিম আবারও আঘাত হানেন আগুনে বোলিংয়ে। ত্রিস্তান স্টাবসকে ফেরান শূন্য রানে।

নিউইয়র্কে বাংলাদেশের দুই পেসারের দাপটে শর্ষে ফুল দেখছে সাউথ আফ্রিকা। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে তারা।

দুর্দান্ত ফর্ম নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে প্রোটিয়াবাহিনী। টানা দুই জয়ে সুপার এইটের পথে থাকা দলটির টাইগারদের বিপক্ষে শুরুটা ভালো হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে খেলার দাবিদার বাংলাদেশও।’

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এই ম্যাচটি জিততে পারলে অনেকটা সহজ হয়ে যাবে পথ। গ্রুপপর্বে বাংলাদেশের শেষের দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। সৌম্য সরকারের জায়গায় খেলছেন জাকের আলি অনিক। প্রোটিয়ারা অপরিবর্তিত দল নিয়ে নেমেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কপাওয়ার প্লেবাংলাদেশ-সাউথ আফ্রিকাবাংলাদেশ২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT