শুরুতেই উইকেট হারানোর আরও একটি দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খুলতে না পারার আক্ষেপ নিয়ে শুরুতেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। পর পর দুই ম্যাচে শুণ্য রানে ফিলেন বাংলাদেশ ওপেনার। প্রথম ওভারে মিচেল স্টার্কের তৃতীয় বল তানজিদের ব্যাটের নিচের অংশে লেগে আঘাত করে স্টাম্পে।
বাংলাদেশ প্রথম ওভারে উইকেট হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যায় নেমেই দারুণ ব্যাটিং করতে। শুরুতে লিটন দাসের জড়তা থাকলেও পরে তা কাটিয়ে উঠেছেন। দশ নম্বর বল মোকাবেলায় রানের খাতা খোলা বাংলাদেশ ওপেনার চেষ্টা করছেন বাউন্ডারি মারতে।
এ প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৭ ওভারে এক উইকেট হারিয়ে ৪৭ রান। শান্ত ১৭ বলে ২৪, লিটন ২২ বলে ১৫ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সুপার এইটে উভয় দলের প্রথম ম্যাচের আগে হানা দেয় বৃষ্টি। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসের আগমুহুর্তে হালকা বৃষ্টি হওয়ায় ১৫ মিনিট দেরিতে টস সম্পন্ন হয়।
বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে ফেরানো হয়েছে একাদশে। টাইগার একাদশে একটি পরিবর্তন এলেও অস্ট্রেলিয়া দলে একাধিক বদল এসেছে।







