চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাকে কোনো কিছু দিয়ে ব্র্যাকেট বন্দী করা সম্ভব নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের একজন নেতা বক্তব্য দিচ্ছেন, পাশে উপস্থিত নেতাকর্মীরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ছিল তার ধ্যানজ্ঞান। যিনি ক্রিকেটের আয়নায় দেখতেন পৃথিবীকে।  সেই ক্রিকেটপাগল মানুষটি ২২ গজের অকৃত্রিম প্রেমে হাবুডুবু খেতে খেতেই হুট করে সবাইকে কাঁদিয়ে গত ২১ সেপ্টেম্বর চিরবিদায় নিয়েছেন।

সব্যসাচী ক্রীড়াব্যক্তিত্ব প্রয়াত জালাল আহমেদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাংলাদেশ স্পোর্টস জর্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) কার্যালয়ে।

বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব ও জনপ্রিয় ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসজেএ কার্যালয়ে সকাল ১১টা থেকে কুরআন পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

Banglabid

বেলা তিনটা থেকে শুরু হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। সবশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিকাল পাঁচটায়। স্মরণসভায় উপস্থিত থেকে জালাল আহমেদ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার বন্ধু কবি সানাউল হক খান, দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সুজাউদ্দিন, বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বিএসজেএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক কাশিনাথ বসাক, কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন।

জালাল আহমেদ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তার বন্ধু কবি সানাউল হক খান বলেন, ‘জালাল আসলে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলো। তাকে কোনো কিছু দিয়ে ব্র্যাকেট বন্দী করা সম্ভব নয়।’

বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, ‘বিএসজেএর উচিত হবে জালাল ভাইয়ের সবগুলো লেখাকে একসঙ্গে করার উদ্যোগ নেওয়া। তরুণদের জন্য তার লেখাগুলো উৎসাহ যোগাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালাল আহমেদলিড স্পোর্টসস্মরণসভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কক্সবাজারে আরো ৪টি আদালত প্রয়োজন’

পরবর্তী

বাংলাদেশের জন্য এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ

পরবর্তী
বাংলাদেশের গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জন্য এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ

দুই কানাডিয়ান নাগরিকের ছবি, একজন পুরুষ, অন্যজন মহিলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

হুয়াওয়ের নির্বাহীর মুক্তির পর দেশে পৌঁছেছে দুই কানাডিয়ান

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT