চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাঁর তুলনা তিনি নিজেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

চিরশয্যায় শায়িত হলেন মানুষের অগ্রযাত্রার পথদ্রষ্টা স্যার ফজলে হাসান আবেদ। আজ রোববার (২২ ডিসেম্বর) রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে বনানী কবরস্থানে চিরশয্যায় শায়িত হয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

 

স্যার ফজলেকে শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে সকাল থেকেই সর্বস্তরের মানুষ আসতে শুরু করেন। সাড়ে ১০টায় মরদেহ পৌঁছার পর পরই রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিবের একান্ত সচিব মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপসামরিক সচিব কর্নেল মো. সাইফ উল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

 

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শ্রদ্ধা নিবেদন করেন।

 

Reneta

আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, বাহাউদ্দিন নাছিমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

স্যার ফজলে হাসান আবেদের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা স্মৃতি নিয়ে শোকবইতে স্মৃতি চারণ করেছেন বিশিষ্টজনেরা।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লিখেন, স্যার ফজলে হাসান আবেদ এর কর্ম, জীবন বিস্তৃত ছিল বিশ্ব পরিমন্ডলে। মানুষের কল্যাণ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা সর্বোপরি মানবস্বত্তার ক্ষমতায়ন এর জন্য তিনি নীরবে-নির্মোহভাবে কাজ করেছেন। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম আর সাধারণ মানুষের জন্য তাঁর প্রতিষ্ঠিত ‘ব্রাক’ এর ভূমিকা অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশ তার একজন সৃজনশীল মেধাবী, সেরা সন্তানকে হারালো। বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষ থেকে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ‍নিবেদন করছি।

 

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেন, স্যার ফজলে হাসান আবেদ এর চলে যাওয়া আমাদের জন্যে এক অপূরণীয় ক্ষতি এবং শূন্যতার সৃষ্টি করেছে। একজন ক্ষণজন্মা মানুষ তার সৃজনশীলতা, যোগ্যতা ও প্রজ্ঞা,  মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পৃথিবীকে বদলে দিতে চেয়েছেন অনেক ক্ষেত্রে সফল হয়েছেন। বাংলাদেশের আর্থসামাজিক পরিবর্তনে তাঁর অবদান চিরকাল স্মরণীয় থাকবে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া লিখেন, স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশ শোকাহত।

 

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ লিখেন, বাংলাদেশ তথা বিশ্বের সামগ্রীক মানব উন্নয়নে স্যার ফজলে হাসান আবেদ তথা ব্রাকের একটা বিশেষ ভূমিকা রয়েছে। বাংলাদেশকে বিশ্বের দরবারে অনেক উজ্জল করেছেন এই বিশেষ ব্যক্তি। তাঁর এই চলমান কর্ম ব্রাকের উত্তরসূরিরা অব্যাহত রাখেবে। এই কামনা।

 

এছাড়াও শোকবইতে লিখেন, মার্কিন রাষ্ট্রদূত, স্পেনের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, সামাজিক সংগঠন এবং বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মি স্টেডিয়ামব্র্যাকের প্রতিষ্ঠাতাস্যার ফজলে হাসান আবেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

জুলাই ৪, ২০২৬

হেরেও কোটি মানুষের হৃদয় জিতেছে ‘পিপলস চ্যাম্পিয়ন’ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT