রাজধানীর গাবতলীতে পর্বতা সিনেমা হলে সামনে তল্লাশি চালানোর সময় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পর্বত সিনেমা হলের সামনে ৩ ব্যক্তিকে তল্লাশি করার সময় একজন ব্যাগ থেকে ছুরি বের করে দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লাকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মাসুদ নামে একজন আটক করেছে পুলিশ।






