চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তলানির কাদিজে ডুবল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ মাঠে দর্শকদের সাথে যোগাযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যু ক্যাম্পে আরও একটি হতাশার এক রাত দেখল জাভি হার্নান্দেজ। লা লিগার তলানির দল কাদিজের বিপক্ষেও হারতে হয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার। লুকাস পেরেজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলেছে কাদিজ।

সবশেষ ম্যাচে ন্যু ক্যাম্পে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টারে ২-৩ ব্যবধানে ছিটকে যাওয়ার দগদগে ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে ফের আঘাত পেল বার্সা। টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১৫।

এদিন ম্যাচের শুরু থেকেই এক বিধ্বস্ত বার্সাকে দেখেছে সমর্থকরা। ম্যাচের ২৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও নিশানা বেধ করতে পারেননি পেরেজ। ম্যাচের ৩৮ মিনিটে ডেম্বেলের নেওয়া দুর্বল শট গোলরক্ষক ফিরিয়ে দিলে গোল শূন্যই শেষ হয় প্রথমার্ধের খেলা।

Banglabid

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেরেজের গোলে এগিয়ে যায় কাদিজ। এরপর একের পর এক আক্রমণে কাদিজের রক্ষণদুর্গ কাপিয়ে দিলেও দুর্গ বেদ করা যায়নি। ৭৭ মিনিটে কর্নার কিক থেকে নেয়া দারুণ হেড কাদিজ গোলরক্ষক ফিরিয়ে দিলে গোল বঞ্চিত থাকতে হয় বার্সাকে। দুর্বল ফিনিশিংয়ের খেসারত ম্যাচ শেষে ডুবিয়েছে বার্সাকে।

এমন হারের পর মাঠের বাইরে বার্সা সমর্থকরা বিক্ষোভ করেছে। আগের ম্যাচেও টিকেট কাণ্ডে সমালোচিত লার্পোতাকে নিয়ে ম্যাচের আগে শ্লোগান দেয় সমর্থকরা।

‘আমরা বার্সেলোনা হ্যাঁ আমরাই বার্সেলোনা, লাপোর্তা নয়।

Reneta

এমন হারের দলের উপর বিরক্ত জাভি। ম্যাচ শেষে ফুটবলারদের উপর ক্ষোপ ঝাড়েন তিনি।

‘আমি বিরক্ত। আমরা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখার এবং লা লিগা শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ মিস করেছি। আমরা লা লিগাকে প্রায় বিদায় জানিয়েছি। ফুটবলারদের আরও আক্রমণত্মক দেখা উচিত ছিল। যখন বার্নাবুউতে ৪-০ তে ম্যাচ জিতবেন তখন আপনাকে ঘিরে প্রত্যাশা বাড়বে। আমাদের আরও কাজ করতে হবে যেন দুর্দান্ত বার্সাকে সমর্থকরা পায়। ফুটবলাদের মূল্যবোধে আরও উন্নতি করা উচিত তবেই আমরা চ্যাম্পিয়ন লিগের রেসে টিকে থাকব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদিজজাভিপেরেজফ্রাঙ্কফুর্টবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

পরবর্তী

করোনা আক্রান্ত মার্শ, এখনো অনিশ্চিত দিল্লি-পুনে ম্যাচ

পরবর্তী
অপরাজিত ক্রিকেটার মার্শের ছবি, ক্রিকেট মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত মার্শ, এখনো অনিশ্চিত দিল্লি-পুনে ম্যাচ

ভারতীয় সেনাপ্রধান মনোজ পান্ডে, সেনাবাহিনীর কর্মকর্তা, সামরিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইঞ্জিনিয়ার কোর থেকে ভারতীয় নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT