চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণীরা নির্বাচক নয় যে তাসকিনের বউ ঠিক করবে

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১২:৫১ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
স্যাটায়ার
A A
দুই যুবক, একজন কালো-সাদা ছবি, অন্যজন রঙিন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষায় খারাপ করলে বিয়ে দিয়ে দেব বলে একটা হুমকি আমাদের সমাজে প্রচলিত আছে। অথচ খেলায় খারাপ করলেও বিয়ে দেওয়া হচ্ছে। এতদিন জানতাম মানুষ পরিবর্তনশীল। এখন মনে হচ্ছে হুমকিও পরিবর্তনশীল।

একথা শোনার পর এক বড় ভাই বললেন, তাসকিনকে কয়েকদিন পরে দিয়ে দেওয়া উচিত ছিল। তার যুক্তি: সাউথ আফ্রিকায় খারাপ খেলার কারণে তাসকিনের বিয়ে দেওয়া হলো, এটা যদি দলের অবিবাহিত খেলোয়াড়রা বিশ্বাস করতে শুরু করে তাহলে আর জয়ের মুখ দেখতে হবে না। ওরা ইচ্ছে করে খারাপ খেলবে এবং দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবে।

সাউথ আফ্রিকায় তিন ওয়ানডে, এক টেস্ট ও দুই টি-টোয়েন্টিতে তাসকিনের শিকার দুই  উইকেট। তারপরই দেশে ফিরে বিয়ে। ফলে কথাটাকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

Banglabid

দুয়েকটা ঘটনা থেকে জেনেছি, আমাদের খেলোয়াড়রা এমনিতেই অল্প বয়সে বড় হয়ে যায়। ফলে এমন আশঙ্কা মনে আসতেই পারে যে, বিয়ে করার জন্য অবিবাহিত খেলোয়াড়রা ইচ্ছে করে খারাপ খেলবে।

তখন পাশ থেকে আরেক ভাই বলল, সবাই বিয়ে করে ফেললে তো ঝামেলা চুকে গেল।

Reneta

বিয়ে করলে ঝামেলা চুকে যায়, না ঝামেলা ঘরে ঢুকে যায় সেটা লম্বা বিতর্কের বিষয়। এক শিল্পী তো গান বেঁধেছিলেন, ‘দাদা বিয়ে করলাম ক্যান- আমার ঘরে আমি মেম্বর পরের মাইয়া চেয়ারম্যান।’

এমন অবস্থা হলে ক্রিকেটাররা কী গাইবেন? ‘আমার ঘরে আমি প্লেয়ার, পরের মাইয়া ক্যাপ্টেন, ও দাদা বিয়ে করলাম ক্যান।’

অবশ্য ২২ বছর বয়সী তাসকিনকে  এমন গান গাইতে হবে না হয়তো। কেননা তার বয়স ২২ হলেও প্রেমের বয়স কিন্তু আট বছর। খেলার মাঠে অভিজ্ঞতা কম হলেও প্রেমের মাঠে কিন্তু কম না।

তাসকিন সাউথ আফ্রিকায়  উইকেট ভাঙ্গতে না পারলেও বিয়ের মধ্য দিয়ে লাখো তরুণীর মন ভেঙ্গেছেন একথা নিশ্চিত।

অবশ্য টমাস মিল্টন  বলেছেন, ‘ভালবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে।’ সেই সূত্রে তরুণীদের হতাশ হওয়ার কিছু নেই। ক্রিকেটে ১১ জন খেলোয়াড়ের বাধ্যবাধকতা থাকলেও ক্রাশ খাওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা নেই।

তরুণীসমাজ এত সহজে হাল ছাড়বে বলে মনে হয় না। তারা ‘তাসকিনের বিয়ে মানি না’ নাম দিয়ে ফেসবুকে ইভেন্ট খুলে ফেলেছে। কিন্তু তরুণীসমাজ হয়তো ভুলে গেছে যে,  তারা নির্বাচক কমিটির কেউ না। ফলে দল নির্বাচনের মতো বউ নির্বাচনে তাসকিন তাদের মুখের দিকে তাকিয়ে থাকবেন না।

ক্রিকেটার তাসকিন হাতছাড়া তো কী হয়েছে? ঢাকা অ্যাটাকের নীল চোখের তাসকিন তো আছে। তার উপরেও সমানে ক্রাশ খাওয়া চলছে। এ অবস্থা দেখে সেই বড় ভাই বললেন, ‘সবাই শুধু তাসকিনদের উপর ক্রাশ খায়। ভাবতেছি নিজের নাম বদলে “তাসকিন” রাখব।’

এমন সময় পাশ থেকে আরেক বড় ভাই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এত খুশি হওয়ার কিছু নেই। বিয়ে নিয়ে এক মনিষী বলেছেন, “আমি আর আমার স্ত্রী জীবনের ২৫টা বছর বড় আনন্দে কাটিয়েছি। তারপর আমাদের পরিচয় হলো।”

ঘটনা যাই হোক, ক্রিকেটার তাসকিন ও মিসেস তাসকিনকে শুভেচ্ছা। গুড লাক তাসকিনস।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটঢাকা অ্যাটাকতাসকিন
শেয়ারTweetPin

সর্বশেষ

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT