চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের আয়ের বড় সুযোগ অ্যাফিলিয়েট মার্কেটিং

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৫:৩৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিভিন্ন দেশে অ্যাফিলিয়েট মার্কেটিং বেশ জনপ্রিয় একটি ধারণা। সম্প্রতি বাংলাদেশি তরুণদের মাঝে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। আগ্রহী এসব তরুণদের কথা মাথায় রেখে ডিজিটাল ওয়ার্ল্ডের শেষদিনে ছিল বিশেষ আয়োজন।

‘ডিজিটাল মার্কেটিং ফর ফিউচার’ শীর্ষক এ সেমিনারে বক্তব্য রাখেন সফল অ্যাফিলিয়েট মার্কেটাররা। এখানে সফল হতে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য বিভিন্ন করনীয় সম্পর্কে তুলে ধরেছেন তারা।

এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন: সরকারের ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের জন‌্য তরুণরাই কাজ করবে। এই লক্ষ‌্যমাত্রা অর্জনের জন‌্য তরুণদের সব ধরনের সহযোগিতা দেবে আইসিটি ডিভিশন।

অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছে মার্কেটেভার বাংলাদেশ। এর প্রতিষ্ঠাতা আল-আমিন কবির সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন: বিশ্বব্যাপী অ্যাফিলিয়েট মার্কেটিং ৫ বিলিয়ন ডলারের বড় বাজার। সেখানে আমাদের দেশের তরুণদের অনেক কমপিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে। শুধু প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ এবং মূলধন।

তিনি জানান, আমরা এখনই এ বিষয়ক সচেতনতা তৈরি, প্রশিক্ষণ প্রদান এবং মূলধন সরবরাহ নিশ্চিত করতে পারলেই এই ৫ বিলিয়নেরও বড় এই ইন্ডাস্ট্রির উল্লেখযোগ‍্য অর্থ বাংলাদেশে আনা সম্ভব।

Reneta

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেভসটিমের সহ-প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন শামীম। তরুণদের উদ্দেশ্যে তিনি জানান, কেউ অ‌্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে চাইলে প্রথমেই পুরো ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। ভালোভাবে কাজ করতে চাইলে এখানে সফল হওয়া সম্ভব। তবে এজন্য লেগে থাকতে হবে।

অ্যাফিলিয়েট মার্কেটার জাহিদ হাসান বলেন: যেকোনো একটি বিষয় নিয়ে সামনে এগোতে হবে। কাজ করার আগে ভালোভাবে তাতে দক্ষতা অর্জন করার উপরও জোর দেন তিনি।

অপর মার্কেটার কে এম রফিকুল ইসলাম এ বছর অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করেছেন এক মিলিয়ন ডলারের বেশি।তরুণদের উদ্দেশ‌্য তিনি জানান, কম সময়ে ভালো কিছু শেখা যায় না। ভালো কিছু শিখতে হলে সময় দিতে হবে। আমার সফলতার মূল কারণ দীর্ঘ নয় মাস এ বিষয়ে আমি হাতে কলমে শিখেছি।

বক্তারা জানান, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ে তরুণদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকেই আগ্রহী হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে। তবে সঠিক গাইডলাইনের অভাবে শুরু করতে পারছে না অনেকেই। এজন‌্য এখাতে কাজ করে সফল হয়েছে তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেয়া যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল ওয়ার্ল্ডডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭রপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT