চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবে কি জুভেন্টাসে যাচ্ছেন না রোনালদো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে যাচ্ছেন, এটা কয়েকদিন ধরে ‘ওপেন সিক্রেট’। তুরিনের জনগণও অধীর আগ্রহে আছে পর্তুগিজ ফুটবলারকে বরণ করে নিতে। কিন্তু হঠাৎ এক কাণ্ডে শঙ্কা জেগেছে জুভ সমর্থকদের মনে।

ব্যাপারটা খোলাসা করা যাক। জুভেন্টাসে খেলা অতীতে জার্সি নাম্বার ‘৭’র মধ্যে কে সেরা? সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মধ্য দিয়ে এমন এক সমীক্ষা করতে চেয়েছিল ইতালিয়ান এক সংবাদ মাধ্যম। ১৯৯০ সাল থেকে জুভদের হয়ে খেলা অ্যাঞ্জেলো ডি লিভিয়া, জিয়ানলুকা পেসোত্তো, হাসান সালিহামিডজিচ, সিমিওনে পেপে, সিমিওনে জাজা ও হুয়ান কুয়াদ্রাদোদের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে বলা হয় সে সমীক্ষায়।

তবে জুভেন্টাস ভক্তরা অতীতের কাউকেই বেছে নেননি। তাদের ভোট পড়েছে ভবিষ্যতের রোনালদোর পক্ষে। পর্তুগাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে কখনোই ৭ নাম্বার জার্সির বাইরে যাননি সিআর সেভেন। জুভেন্টাসেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়।

Banglabid

এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বিতর্ক শুরু হয় যখন সেই পোস্টটি মুছে দেওয়া হয়। এরপর থেকেই নতুন করে আরেক গুঞ্জন, রোনালদো কী তবে জুভেন্টাসে আসছেন না!

এমন গুঞ্জনে ঘি ঢেলেছে ইতালিয়ান টেলিভিশন চ্যানেল মিডিয়াসেট। তারা বলছে রোনালদোকে জুভেন্টাসে যেতে দেওয়া হবে কিনা সেটা নিশ্চিত করতে মঙ্গলবার এক জরুরি সভার ডাক দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। পাঁচবারের ব্যালন ডি’অর তারকার জন্য ১৫০ মিলিয়ন ইউরোও দাবি করেছেন লস ব্লাঙ্কোস অধিপতি।

এর মাঝে যোগ হয়েছে আরেক নতুন গুঞ্জন। রোনালদোকে পেতে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে চাইনিজ সুপার লিগের এক ক্লাব। সিআর সেভেন চায়নায় পা ফেললে লিগের শোভা বৃদ্ধি পাবে বলেই আশা সেই ক্লাবটির। বেতন নিয়ে কোনো চিন্তা করতেই হবে না বলে রোনালদোকে আশ্বস্ত করেছে ক্লাবটি।

Reneta

আর্জেন্টিনার কার্লোস তেভেজ, ব্রাজিলিয়ান অস্কার, হাল্কদের পথ অনুসরণ করে অবশ্য রোনালদোর চিনে না যাওয়ার সম্ভাবনাই বেশি। ৩৩ বছর বয়সে যখন জাতীয় দল থেকে অবসর নেননি, ৩৭ বছর বয়সে কাতার বিশ্বকাপে তাকে দেখার সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর দেশকে আরেকবার বিশ্বমঞ্চে নিতে ইউরোপের বড় লিগেই খেলতে চান সিআর সেভেন।

রোনালদোকে যদি শেষ পর্যন্ত আনতেই না পারে তবে জুভেন্টাসের কী হবে? সেই চিন্তায় এরই মাঝে নাকি বিকল্পও খোঁজা শুরু করেছে তুরিনের ক্লাবটি। আর সেই বিকল্প হচ্ছেন রিয়ালের আরেক সেনানী লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়াকে সেমি ফাইনালে নিয়ে যাওয়া ক্রোয়েট অধিনায়কের দিকে কেবল জুভরাই নয়, লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলোও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জমকালো আয়োজনের অপেক্ষায় চলচ্চিত্র শিল্পীরা

পরবর্তী

ফখরের ব্যাটে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

পরবর্তী

ফখরের ব্যাটে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

রণবীর যেভাবে সঞ্জয় হয়ে উঠলেন

সর্বশেষ

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT