চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্তে কারো গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: হানিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেছেন: এফআর টাওয়ারটি বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। যদি কারো গাফিলতি পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

গত ৮ বছর আগে এই একই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ওই তদন্ত রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ কি ছিল। যেখানে কিনা আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এ বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন: আট বছর আগে কি ঘটেছিল তা এখন আমি স্পষ্ট কিছু বলতে পারছি না। তবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি ফায়ার সার্ভিস আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তারা অবশ্যই তদন্ত করবে। যদি কারো গাফিলতি পাওয়া যায় ব্যবস্থা নেয়া হবে।

Banglabid

তিনি বলেন: এখন পর্যন্ত যে ২৫ জন মারা গেছে তাদের উদ্ধার করা হয়েছে। বাকি ৫০ থেকে ৬০ আহত হয়েছে। তারা ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে যায়।

২৫ জনের মরদেহ উদ্ধারের পরও আরও কোনো মরদেহ উদ্ধার বা ভবনে হতাহত কেউ রয়েছে কিনা জানতে চাইলে হানিফ বলেন: এখন পর্যন্ত ২৫ জন মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের এখানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও পরিচালক আছেন তারা ভবনের ২২টি ফ্লোরেই ঘুরে দেখেছেন, তল্লাশি করেছেন, সেখানে আরও কোনো মৃতদেহ নেই বলে নিশ্চিত করেছেন।

হানিফ বলেন: বহুতল ভবনের জন্য ফায়ার সেফটির একটি ডিজাইন করা হয়েছে। সেই মোতাবেক সবাইকে এখন থেকে ভবন নির্মাণ করতে হবে। রাজধানীর বহুতল ভবনগুলোতে কি পরিমাণ অগ্নি নির্বাপণ ব্যবস্থা আছে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। আমাদের দক্ষ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

Reneta

রাজধানীতে বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণের কথা থাকলেও তা মানা হচ্ছে না। এ ক্ষেত্রে রাজউকের কোনো গাফিলতি আছে কিনা, ওই নকশাতে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়েছিল কিনা জানতে চাইলে হানিফ বলেন: ভবনের নকশাগুলোতে কি ছিল, কি ছিল না তা এখন দেখার সময় নয়। এখন আগুনের ঘটনায় আগে হতাহতদের উদ্ধার গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী নিজে আগুনের বিষয়টি মনিটরিং করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। বহুতল ভবনে যারা শর্ত না মেনে নির্মাণ করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এজন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণায়ল একটি কমিটি গঠন করেছে। তারা অবশ্যই তদন্ত করে দেখবে কারা নকশা মানে নি। এই ভবনের ক্ষেত্রেও তাই অনুসরণ করা হবে। আর এই ভবনে আদৌ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডআওয়ামীলীগবনানী অগ্নিকাণ্ডমাহবুব আলম হানিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বনানীর অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

পরবর্তী

সবাইকে বিল্ডিং কোড মেনে চলতে হবে: মেয়র আতিকুল

পরবর্তী

সবাইকে বিল্ডিং কোড মেনে চলতে হবে: মেয়র আতিকুল

আগুনে-সতর্ক

বনানী অগ্নিকাণ্ডে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

সর্বশেষ

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT