এবার সরকারি বাসভবনে মনোরম ছাদকৃষি গড়ে তুলেছেন তথ্য সচিব আব্দুল মালেক। পরিবারের সতেজ ও বিশুদ্ধ ফল ফসলের চাহিদা পুরণের পাশাপাশি সুস্থ জীবনের স্বার্থেই কৃষির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তিনি। বলছেন, ঢাকার পরিবেশ উন্নয়নে ছাদকৃষির বিকল্প নেই।
৬ তলা বাসভবনের বিশালাকার এই ছাদে ১৫’শ বর্গফুট জায়গাকে ফল ফসলের এক ক্ষেত্রে পরিণত করেছেন তথ্য সচিব আব্দুল মালেক। একপাশে ফল আরেকপাশে সবজি; খাবার টেবিল আর রান্নাঘরের চাহিদাগুলোকে তিনি মিলিয়েছেন নিজের রুচি আর শিল্পবোধের সঙ্গে।
ইতোমধ্যে ছাদকৃষির বহুমুখি উপকারিতা ধরা দিয়েছে তথ্য সচিবের স্ত্রী শাহিনা পারভীনের কাছেও। এখানে যুক্ত হয়েছে তার চিন্তাভাবনাও।
নগরে সবুজের চর্চা বাড়াতে ছাদকৃষি অপরিহার্য এক উদ্যোগ। এতে সবারই সমান তাগিদ প্রয়োজন, বলছেন এই ছাদকৃষক দম্পতি।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








