চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাসিক সভাতেও নেই সাইবার হামলা প্রসঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

সারাবিশ্বে যখন সাইবার হামলা নিয়ে তোলপাড় তখন ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগে অন্যতম প্রধান অংশীদার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাসিক সভাতেও উঠল না সাইবার নিরাপত্তা প্রসঙ্গ।

বিশ্বের ১৫০টি দেশে র‌্যানসামওয়ারের মাধ্যমে সাইবার হামলার পর দেশে দেশে এখন সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিশেষ উদ্যোগের ঘোষণাও দিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা।

এর মধ্যেই সোমবার বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিয়মিত মাসিক মাসিক সমন্বয় সভা। তবে সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

যোগাযোগ করা হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সালমা সিদ্দিকা মাহতাব বলেন: এটা আমাদের মাসিক কার্যক্রমের সভা। আইসিটি বিষয়ে যে কমিটিগুলো আছে তাদের বিষয়ে এ সভায় আলোচনা হয়। আজকের সভাটা ছিলো আমাদের মাসিক কর্মপরিকল্পনা নিয়েই। এখানে আলোচনায় সাইবার হামলার বিষয়টি আসেনি।

সভার আলোচ্যসূচি ছিল আগের সভার কার্যবিবরণীর অনুসমর্থন, আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা, প্রাপ্ত চিঠিপত্র নিস্পত্তি সংক্রান্ত আলোচনা, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সংক্রান্ত আলোচনা, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা , ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত আলোচনা এবং বিবিধ।

তবে, খাত সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি এরকম জরুরি যে এজেন্ডায় না থাকলেও তা আলোচনা হওয়া উচিত ছিল। আর যেকোন সভায় ‘বিবিধ’ এজেন্ডা এজন্যই রাখা হয় যাতে তাৎক্ষণিক কোন ঘটনা ঘটলে বা জরুরি কোন বিষয় সামনে চলে এলে তা নিয়ে অালোচনা করা যায়।

Reneta

‘আমরা এর আগে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের টাকা হারিয়েছি। এবার সারাবিশ্বে সাইবার হামলা ঘটল। দুটি প্রেক্ষাপটকে সামনে রেখে মাসিক সমন্বয় সভায় বিষয়টি আলোচনা হওয়া জরুরি ছিল,’ বলে মনে করছেন নাম প্রকাশ করতে চান না এরকম একজন বিশেষজ্ঞ।

‘অনেককিছুই এজেন্ডায় থাকে না। তারপরও গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক বিষয়টা নিয়ে আলোচনা হলে বুঝা যায় সরকার বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইবার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT