চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যমন্ত্রীর কাছে চলচ্চিত্র প্রদর্শক সমিতির পাঁচ দফা দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ২২, মে ২০১৭
বিনোদন
A A
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে চলচ্চিত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত নেতারা। গতকাল রোববার রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সভাকক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় সভায় নেতারা এ দাবি তুলে ধরেন।

প্রদর্শক সমিতির এ পাঁচটি দাবি হলো— চলচ্চিত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাবল টিভি চ্যানেলে সদ্য মুক্তিপ্রাপ্ত দেশি-বিদেশি পাইরেটেড সিনেমা প্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, প্রতিটি সিনেমা হলকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্যপদ গ্রহণ, মুক্তি প্রতীক্ষিত সিনেমার পোস্টারের জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্থায়ী বিলবোর্ড স্থাপন এবং দেশব্যাপী সিনেমা হল সংস্কারে সরকারের বরাদ্ধ বৃদ্ধি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার চলচ্চিত্রকে শিল্প ও চলচ্চিত্র দিবস ঘোষণা করার মাধ্যমে চলচ্চিত্র জগৎ​কে এগিয়ে নেওয়ার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, তা এগিয়ে নিতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে দাবিগুলো নিষ্পত্তি করা হবে।’

সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. ইফতেখার উদ্দীন, প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশীদ, সহ-সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, কার্যকরী সদস্য মেহমুদ হোসেন, মো. আজগর হোসেন ও মিঞা আলাউদ্দিন। তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র) মো. ইউছুব আলী মোল্লা সভায় উপস্থিত ছিলেন।

পরে ইফতেখার উদ্দীন চ্যানেল আই অনলাইনকে মুঠোফোনে বলেন, ‘সাফটা চুক্তির আওতায় চলচ্চিত্র বিনিময়ে এমনিতেই কোনো বাঁধা থাকার কথা নয়। কিন্তু বাস্তবে এর মিল খুব কমই পাওয়া যাচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে চলচ্চিত্র আমদানি করতে গেলে নানা অজুহাতে নিষেধাজ্ঞা আসে। যার জন্য চলচ্চিত্র আমদানিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘এই সমস্যা দূর করতে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক বের করেছি আমরা। এসব  সমস্যার সমাধান হলে চলচ্চিত্র আমদানিতে কোনো সমস্যা থাকবে না। এ কথাই আমরা সমিতির পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে বুঝিয়েছি। তিনি আমাদের বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’

Reneta

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তথ্যমন্ত্রীবিএফডিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

এপ্রিল ২৮, ২০২৬

কুড়িগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে শশা চাষ করে সফল হয়েছেন অনেক কৃষক

এপ্রিল ২৮, ২০২৬

তারকা কথনে উজ্জ্বল, লাইভে আলমগীরের চমক

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা পুরস্কার পাওয়ায় কানাডায় ড. জহুরুল করিমকে সংবর্ধনা

এপ্রিল ২৮, ২০২৬
ক্লড চ্যাটজিপিটি জেমেনি

ক্লড-চ্যাটজিপিটি-জেমেনি: কে এগিয়ে, কার কী ক্ষমতা?

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT