চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যপ্রযুক্তির ব্যবহারে অর্জিত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৪:০৪ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা

তথ্যপ্রযুক্তির যুগান্তকারী ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাতা (এসডিজি) অর্জন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘে এস্তোনিয়ার স্থায়ী মিশন ‘ই-গভার্নেন্স: পার্টনারশিপ ফর এচিভিং এসডিজিস’ শীর্ষক এক সাইড ইভেন্টে কী-নোট বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ বিশ্বকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে যে ১৭ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সম্মতি জ্ঞাপন করেছে, বাংলাদেশও তা ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভূক্ত করেছে। এছাড়াও ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রাসমূহও এসডিজি’র সাথে সামঞ্জস্যপূর্ণ বলে ই-গভর্নমেন্ট কার্যক্রমের আওতায় এর মাধ্যমে দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য সেবা, একুশ শতক উপযোগী মানব সম্পদ বিকাশে সহযোগিতা, আর্থিক- ধর্মীয়-জাতিসত্ত্বার পটভূমি বিচার না করেই নারী-পুরুষ সকলের জন্য সমতা নিশ্চিত করা হয়েছে।’

তিনি জানান, সকল মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন পর্যবেক্ষণ নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উচ্চ পর্যায়ের এসডিজি সচিবালয় প্রতিষ্ঠা করেছেন এবং এসডিজি বাস্তবায়ন অগ্রগতি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে একটি অনলাইন ডাটাবেজ ‘এসডিজি ট্র্যাকার’ চালু করা হয়েছে।

এসডিজি বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি ভিত্তিক কর্মকান্ডের বর্ণনা দিয়ে পলক আরও বলেন, ‘আমরা ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম প্রতিষ্ঠা এবং মোবাইল অ্যাপ-ভিত্তিক স্বাস্থ্য সেবা চালু করেছি। মাধ্যমিক বিদ্যালয়ে সারাদেশে ৬০০০ ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা করেছি, আরও ১৫০০০ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টারএকটিভ ডিজিটাল কন্টেন্ট চালু করার পাশাপাশি ২৫০০০ বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরূম প্রতিষ্ঠা করেছি।প্রতিষ্ঠা করা হয়েছে বেশ কয়েকটি ই-লার্নিং সাইট।’ সকল প্রশিক্ষণ কার্যক্রমে নারীদের জন্য ন্যূনতম ৩০ শতাংশ কোটা বরাদ্দ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারী কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা ই-জিপি চালু করেছি। সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা প্রকল্পেরসুবিধা গ্রহণ অধিকতর কার্যকর ও সহজলভ্য করতে আমরা স্মার্ট আইডি চালু করেছি। চালুকৃত ই-টেক্সশনে ৩০ লক্ষ মানুষ ট্যাক্স প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছে এবং তারা অনলাইনের ট্যাক্স রিটার্ণ দাখিল করছে।’

জাতিসংঘের সহকারী মহাপরিচালক মাগদা মার্টিনেজ-সলিমানের সঞ্চালনায় এই ইভেন্টে আরও বক্তব্য রাখেন এস্তোনিয়ার রাষ্ট্রপতি কেসটি কালজুলাইড, নামিবিয়ার অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রী টম আলেওয়েন্ডো, কলম্বিয়ার জাতীয় পরিকল্পনা বিষয়ক মন্ত্রী লুইস ফার্নান্দেজ মেজিয়া। বক্তারা ডিজিটাল বাংলাদেশ কর্মকান্ডে সমাজের সকল শ্রেণী-পেশার অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমেরও প্রশংসা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসডিজিএসডিজি অর্জনটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT