অন্যান্য

তথাকথিত জিহাদীদের নৃশংসতা ইসলামের মূলনীতি বিরোধী

তথাকথিত জিহাদীদের নৃশংসতা ইসলামের মূলনীতি বিরোধী

“আমি একজন মুসলিম এবং নিরপরাধ মানুষকে হত্যা করাটা ইসলামিক কিছু নয় . . . বরং সত্যিকারের মুসলিমরা জানে তথাকথিত ইসলামিক জিহাদীদের নৃশংসতা ইসলামের মূলনীতি বিরোধী”- এই কথাগুলোই বলেছিলেন মার্কিন মুসলিম এবং সর্বকালের শ্রেষ্ঠ বক্সার মোহাম্মদ আলী।

কিংবদন্তী এই মুসলিম তারকার মানবতার এই বাণী এবং তার নিজের বানানো মসজিদে নামাজ আদায়ের একটি ছবি পোস্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

১৯৯১ সালের ৫ জুন তোলা ছবিটিতে আলীকে নামাজ আদায়রত অবস্থায় দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যের ডির লেকে নিজের প্রশিক্ষণ কেন্দ্রে এই মসজিদটি নির্মাণ করেছিলেন আলী।

বিষয়:ইসলামে জঙ্গিবাদ মোহাম্মদ আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…