চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি সিনেট থেকে শোভনের পদত্যাগ

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৫:৩৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
- লিড নিউজ, শিক্ষা
A A

ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদ হতে অব্যাহতি নিতে ভিসি’র কাছে আবেদন জানিয়েছেন ছাত্রলীগের সদ্য অপসারিত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ।

সোমবার বিকেল ৪টায় তার পক্ষে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি পদত্যাগপত্র পেয়েছি। রেজওয়ানুল হক চৌধুরী শোভন সিনেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিধিবিধান দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিসি’র কাছে দেয়া পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে অব্যাহতি চেয়েছেন শোভন।

গত ১৩ জুন ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য মনোনীত হন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এছাড়াও ডাকসু ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী, ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার ওই সময় সিনেট সদস্য মনোনীত হন।

Reneta

এদের মধ্যে শোভন-সঞ্জিত ডাকসু ভোটে নির্বাচিত না হলেও ডাকসুর ২৫ জন সদস্য ও সম্পাদক মিলে তাদেরকে ডাকসুর পক্ষ থেকে সিনেট সদস্য বানানোর জন্য ভিসি বরাবর আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে কমিশন দাবি, ছাত্রলীগের কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়া, দেরি করে ঘুম থেকে ওঠার কারণে মন্ত্রীদের উপস্থিতিতেও সময়মতো কর্মসূচিতে উপস্থিত না হওয়া, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক লেনদেনের অভিযোগে গত শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অপসারণ করা হয়।

এরপর থেকেই নৈতিক স্খলনের দায়ে ডাকসু ও সিনেট থেকে শোভন-রাব্বানীর অপসারণ চেয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়রেজওয়ানুল হক চৌধুরী শোভনসিনেট সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT