শিক্ষা

ঢাবি সিনেটে শোভনের স্থলে সাদ্দাম

ঢাবি সিনেটে শোভনের স্থলে সাদ্দাম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর অনুচ্ছেদ ২০(১) (ম) অনুযায়ী তাকে এই মনোনয়ন দেন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এর গত বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন ছাত্রলীগের পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার স্থলাভিষিক্ত হলেন ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম।

বিষয়:ডাকসু ঢাবি সিনেট সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…