ভয়াবহ ভূমিকম্পের পর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নেপাল। সেই নেপালের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সারা বিশ্ব। বাদ যায়নি বাংলাদেশও।
বাংলাদেশও দাঁড়িয়েছে নেপালের পাশে। অনেক ছোট বড় দলও ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়িয়েছে নেপালের। এবার নেপালের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।
রবিবার সংগীত বিভাগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতায় ‘কনসার্ট ফর নেপাল’ এর আয়োজন করে সংগীত বিভাগের শিক্ষার্থীরা। সেখানে গান শুনিয়ে টাকা সংগ্রহ করে তারা।
গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্প হয় নেপালে এতে সেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে।







