চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে আটক ছাত্রলীগ নেতা বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
অপরাধ, শিক্ষা
A A
বাংলাদেশ ছাত্রলীগের বহিষ্কার সংক্রান্ত নোটিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁসের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে আটক হওয়া ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির দলীয় ওয়েব সাইটে প্রকাশিত লিখিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক মহিউদ্দিন রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি  সহ-সম্পাদক মহিউদ্দিন রানা
মহিউদ্দিন রানা

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মহিউদ্দিন রানা এবং ফলিত রসায়নের প্রথম বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুনকে পরীক্ষার আগের রাতেই আটক করা হয়।

Banglabid

তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আজ পরীক্ষা চলার সময় বিভিন্ন কেন্দ্র থেকে আরও ১৩ জনকে আটকে করা হয়। এর পরেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে মহিউদ্দিন রানাকে বহিষ্কারের ঘোষণা আসে।

এই ফাঁস হওয়া প্রশ্নেই শুক্রবার সকাল ১০টা-১১টা ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেয় ৯৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে ঘ ইউনিটের পরীক্ষার মূল সমন্বয়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিম চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আমি গতকাল সারারাত অফিস করেছি। সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। আমার কাছে তো কেউ এখনও এ ধরনের অভিযোগ করেনি।

Reneta

তাছাড়া আমার কাছে এ অভিযোগ বিশ্বাসযোগ্যও মনে হয় না। তারপরেও প্রমান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। আমি আপাতত ফলাফল তৈরির কাজে ব্যস্ত আছি।’

অন্যদিকে পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের জন্য বিভিন্ন কেন্দ্র থেকে ১২ জন এবং আগের রাতে দু’জনসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক সাদেকা হালিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিছাত্রলীগ নেতা বহিষ্কারপ্রশ্নপত্র ফাঁসবহিষ্কার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার তামিমের সাউথ আফ্রিকা সফর শেষ

পরবর্তী

রোহিঙ্গা শিশুদের মানসিক ক্ষত যেন না হয় ভবিষ্যত অপরাধকর্মের কারণ

পরবর্তী
রোহিঙ্গা শিশুরা যুদ্ধের দৃশ্য আঁকছে, হাতে অস্ত্র ও যুদ্ধের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশুদের মানসিক ক্ষত যেন না হয় ভবিষ্যত অপরাধকর্মের কারণ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্ন ফাঁস হয়েছে, তবে আগের রাতে নয়: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT