শিক্ষা

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ রোববার

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে  রোববার দুপুর ১টায়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভর্তি অফিসে এই ফল প্রকাশ করবেন।

গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটে এ বছর দুই হাজার ৩৭৮টি আসনে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮ জন।

বিষয়:খ ইউনিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…