চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাবির জগন্নাথ হলে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৪
অপরাধ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্রের সমাধান করত একটি চক্র। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হতো উত্তরপত্র।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এর মধ্যে তিন জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাবির তিন শিক্ষার্থী হলেন- জোর্ত্যিময়, বেনু লাল দাস ও সুজন চন্দ্র রায়। তারা আইন বিভাগে পড়াশোনা করছেন।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, ফরিদপুর অঞ্চলের প্রশ্ন ফাঁসকারী চক্রের হোতা অসীম গাইন। তিনি ১০-১৪ লাখ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করেন। যাদের বয়স শেষের দিকে তাদেরকে বিশেষ ভাবে টার্গেট করতেন। তবে পুলিশ এখন অসীমকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার জোর্ত্যিময়ের চাচা অসীম গাইন।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানায়, পরীক্ষা হওয়ার আগে হাতে পাওয়া প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বসে সমাধান করে নেন। এ কাজে গ্রেপ্তার তিন ঢাবি শিক্ষার্থী ছাড়াও মোট সাতজনের সহযোগিতা নেন। প্রশ্ন সমাধান করে দিয়ে তারাও প্রশ্ন প্রতি ১০-১২ হাজার করে টাকা পান।

পুলিশ আরও জানায়, অসীমকে শুরুতে ২ লাখ টাকা, লিখিত পরীক্ষায় পাশ করলে ৪ লাখ টাকা এবং চূড়ান্ত নির্বাচিত হলে ৬-৮ লাখ টাকা দিতে হবে মূলে চুক্তি করত। যেকোনো চাকরির পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারেন বলে এলাকায় প্রচার করেন অসীম।

Reneta

ডিবি পুলিশ বলছে, প্রশ্নপত্র পাওয়ার পর তা দ্রুত সমাধানের জন্য সহায়তা করেন অসীমের আপন ভাইয়ের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র জ্যোর্ত্যিময় গাইন। তার সঙ্গে আইন বিভাগের আরও দুইজন সহপাঠী সুজন চন্দ্র রায় এবং বেনু লাল দাস এই তিন জন মিলে প্রশ্নপত্রের দ্রুত সমাধান করে। সমাধান করা প্রশ্নের উত্তর অসীম গাইন চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেন। পরীক্ষার্থীরা লুকিয়ে পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে যেত।

হারুন অর রশিদ বলেন, এগুলো ছাড়াও অসীম আদম ব্যবসা, হুন্ডি ব্যবসা, ডিস/ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা ইত্যাদির সঙ্গে জড়িত বলে জানা যায়। এভাবে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের পরে অসীম গাইন স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে অপরাধ বিস্তারের তার পরিকল্পনা ছিল। অসীম গাইন আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন। তিনি অল্পদিনে কয়েকশ’ কোটি টাকা আয় করেছেন। এই টাকা দিয়ে তার গ্রামে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। এই ঘটনায় দুজনকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। যারা প্রশ্নের সমাধান করেছেন, আদালতে তারাও স্বীকার করেছেন। যারা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছেন, তারাও স্বীকার করেছেন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। জড়িত কেউ ছাড় পাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ হলডিবিডিবি প্রধান হারুন অর রশীদপ্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৬তম বিসিএসের প্রিলি কাল, পরীক্ষা কক্ষে করণীয় ও বর্জনীয়

পরবর্তী

শনিবার শুরু হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পরবর্তী

শনিবার শুরু হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

উপজেলা ভোট নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে ইসির বৈঠক

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT