চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে শুরু হলো আট দিনব্যাপী নাট্যোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আট দিনব্যাপী ১২তম কেন্দ্রীয় নাট্যোৎসব । সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক(টিএসসি)  মিলনায়তনে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই উৎসবের উদ্বোধন করেন। উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।

উৎসবে আটদিনে দেশি বিদেশি মোট ১৭টি নাটক মঞ্চায়িত হবে। নাটকগুলো নির্দেশনা দিয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে টিএসসির মূল মিলনায়তনে নাটক প্রদশিত হবে। উদ্বোধনী দিনে সৈয়দ শামসুল হকের  নীল দর্শন উপন্যাস অবলম্বনে ‘নীল দর্শন’ ও রবীন্দ্রনাথের ‘চন্ডালিকা’ নাটক প্রদর্শিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান আহমেদুল কবির। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টিশীল ভূমিকা রাখায় বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতিচর্চা পাঠ্যক্রমের বাইরের বিষয় হওয়ায় অনেকে মনে করেন এটি করলেও হয় না করলেও হয়। কিন্তু এই সংস্কৃতিচর্চাকে শুধু বাইরে রাখলে হবে না। এটিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে। কারণ সৃজনশীলতা শুধু শ্রেণীকক্ষের বই পড়লে হয় না। এর জন্য সংস্কৃতি চর্চার প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর দেশের সংস্কৃতি চর্চায় এক ধরনের অন্ধকার নেমে এসেছিল। এই অন্ধকার অবস্থা থেকে ফেরার জন্য আমরা সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দিয়েছি। এজন্য বিশেষ করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আখতারুজ্জামান বলেন, নাটক একটি সমাজের চিত্র বদলে দিতে পারে। নাটকের বক্তব্য সমাজে অনেক দিন টিকে থাকে। তেমনি এই উৎসবে মঞ্চায়িত নাটকগুলোর মূল বক্তব্য দীর্ঘদিন সমাজে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে পাঠক সমাবেশের চুক্তি

পরবর্তী

যেভাবে পাওয়া যাবে ‘ডাক টাকা’

পরবর্তী

যেভাবে পাওয়া যাবে ‘ডাক টাকা’

হ্যাটট্রিক, ১০ গোল ও তুলকালামের ম্যাচ

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT