ওপেনিং জুটি নিয়ে দুর্ভাবনা কাটল অবশেষে! জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে চতর্থ টি-টুয়েন্টিতে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার গড়েছেন ১০০ রানের জুটি। সেটিও মাত্র ১১ ওভারে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ওপেনিংয়ে বাংলাদেশের শতরানের জুটি ছিল মোটে দুটি। শুক্রবার তানজিদ-সৌম্যর জুটিটি দেশের হয়ে তৃতীয় শতক।
গতবছর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন দাস ও রনি তালুকদার মিলে গড়েন ১২৪ রানের জুটি। যেটি ওপেনিংয়ে সর্বোচ্চ।
প্রথম শতরানের জুটিতেও রয়েছে সৌম্যর নাম। জিম্বাবুয়ে সফরে হারারে স্পোর্টস ক্লাব মাঠে নাঈম শেখের সঙ্গে গড়েছিলেন ১০২ রানের জুটি।
শতকের মুখ দেখার আগেই ভাঙতে পারত ওপেনিং জুটি। দলীয় ৮৭ রানে লং-অফে তানজিদের সহজ ক্যাচ ছাড়েন ফারাজ আকরাম। ইনিংসের দশম ওভারটি করছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।







