চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে তারামন বিবি ও আনোয়ার হোসেনকে স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

সদ্য প্রয়াত মহান মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবি ও আলোকচিত্রী আনোয়ার হোসেনকে স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যায় টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই দুই কীর্তিমান ব্যক্তিত্বের জন্য স্মরণসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস)।

 স্মরণসভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ ,একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তাফা সহ আরো অনেকে।

এসময় নাসরীন আহমেদ বলেন, তারামন বিবি মহান মুক্তিযোদ্ধা। এই দেশের জন্য অস্ত্রহাতে যুদ্ধ করেছেন তিনি। আমাদের জাতীয় এই বীরকে স্মরণ করি আমরা। তরুণদেরকে মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত রাখতে আমাদের এই মহান মানুষদের স্মরণ করতে হবে, জানতে হবে।

তিনি বলেন, বংলাদেশের আলোকচিত্র শিল্পকে এগিয়ে নিতে নবীন ও প্রবীন আলোকচিত্রীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশের আলোকচিত্রের সোনালী অতীত সম্পর্কে জানা প্রয়োজন। যা এই স্মরণসভার মধ্যে প্রতিফলিত হয়েছে।

প্রখ্যাত আলোকচিত্রী গোলাম মোস্তাফা, আনোয়ার হোসেনের ব্যক্তি আনোয়ার থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেন হয়ে ওঠার গল্প বলেন। যা নতুন প্রজন্মকে আলোকচিত্র শিল্পের প্রতি আরো আগ্রহী করে তোলে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মিমু দাশ বলেন, পৃথিবী কখনোই থেমে থাকে নাহ, কিন্তু জীবন বাধা পড়ে সময়ের বাধনে,আটকে থাকে স্মৃতির ফ্রেমে। আমি সকলকে অনুরোধ করব সদ্য প্রয়াত জাতির এই সূর্য সন্তানদের নিজ চেতনায় ধারণ করে,হৃদয়ে লালন করার জন্য। তাদের দেখানো পথেই আমরা, আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের আলোকচিত্রকে নিয়ে যাব এক অনন্য উচ্চতায়।

স্মরণসভার শুরু হয় জাতীয় সংগীত এবং ১ মিনিটের নীরবতা পালনের মাধ্যমে।

স্মরণসভার শেষে বাঙালী জাতির প্রয়াত এই দুই সূর্যসন্তানদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করা হয়।

ট্যাগ: আনোয়ার হোসেনতারামন বিবিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুবাই টেস্টের পর অবসরে হাফিজ

পরবর্তী

মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হবে?

পরবর্তী
অরিত্রি অধিকারী-আত্মহত্যার ঘটনা হৃদয়বিদারক

মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হবে?

রোহিঙ্গাদের ও স্থানীয়দের যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে যাবে: মার্কিন রাষ্ট্রদূত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT