চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১২ আসনে সমর্থকদের রিকশায় করে নেয়া হচ্ছে ভোটকেন্দ্রে

আফরিন আপ্পি আফরিন আপ্পি
২:৪৪ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৪ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর প্রার্থীরা যাতে নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য ঢাকা-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থকদের বাসা থেকে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে ভোটকেন্দ্রে। এবং ভোট প্রদান শেষে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে।

সরেজমিনে ঢাকা-১২ আসনের নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, আসাদুজ্জামান খাঁন কামালের নামের ছোট ছোট পোস্টার বানিয়ে লেমিনেটিং করে রিকশাগুলোর গায়ে লাগিয়ে রাখা হয়েছে। রিকশাচালকদের সাথে কথা বলে জানা যায় ওই রিকশাগুলো রিজার্ভ এবং তারা আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থকদের ছাড়া অন্য কাউকে রিকশায় ‍নিতে পারেবন না।

ভোটকেন্দ্রে গিয়ে সব বয়সী নারী পুরুষের উপস্থিতি দেখা যায়। কেন্দ্রটির নিচতলা ও দোতলায় নারী ভোটারদের ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় তলায় পুরুষ ভোটারদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।

সকালের দিকে কেন্দ্রটিতে ভোটারদের উপিস্থিতি কম থাকলে বেলা বাড়ার সাথে সাথে ভীড় বাড়তে থাকে। ক্ষমতাসীন দলের পোলিং এজেন্টদের সেখানে দেখা গেলেও দেখা মেলেনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুনায়েদ আব্দুর রহিম সাকির কোনো এজেন্ট।

তবে স্বল্পমাত্রায় জুনায়েদ সাকির কিছু পোস্টার দেখা গেলেও একটিও পোস্টার দেখা যায়নি বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল আলম নীরবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান খান কামালএকাদশ জাতীয় নির্বাচনভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT